modi and virtual programme

মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর : ভার্চুয়ালি একগুচ্ছ অনুষ্ঠান

প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মায়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত জুন মাসে ১০০ বছরে পা রেখেছিলেন হীরাবেন মোদি।
শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Read More
pele and memories

বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন : প্রয়াত সম্রাট পেলে

বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন। প্রয়াত হলেন সম্রাট পেলে। আরান্তেস ডো নাসিমেন্তো পেলে ব্রাজিলিয়ান লিগে মাত্র ১৬ বছর বয়সে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। বহু রেকর্ড গড়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হল সর্বাধিক ৫৪১ টি গোল ৷ ১২৯৭টি গোল করেছিলেন পেলে। ব্রাজিলে তাঁর জন্ম। ফুটবলের কৃতিত্বের জন্য তাঁকে জাতীয় নায়ক বিবেচনা করা হয়। এক মরশুমে সর্বাধিক ৭৭ টি গোল করে নজির গড়েছেন পেলে। ফুটবল থেকে অবসর নেওয়ার পর ব্রাজিলের রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি।

Read More
vande bharat express

কাল বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে প্রধানমন্ত্রী

আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হাওড়ায় এই অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি ট্রেনের উদ্বোধন করতে চলেছেন। পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বোলপুর বা শান্তিনিকেতন স্টেশনে চালু করার আবেদন জানানো হয়। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

Read More
mashrafe mortaza

বাংলাদেশের নতুন দায়িত্বে মোতুর্জা

বাংলাদেশের নতুন দায়িত্ব পেলেন মাশরাফি মোতুর্জা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি আওয়ামি লিগের যুব ও ক্রীড়া সচিব হয়েছেন। ক্রীড়া জগতের পাশাপাশি রাজনীতির ময়দানেও তিনি সক্রিয় রয়েছেন।

Read More
weather 29 december

আবহাওয়া বার্তা

রাজধানী দিল্লিতে তীব্র শীতের দাপট। হাড় কাঁপানো শীতে নাজেহাল মানুষ। একদিকে শৈত্যপ্রবাহ অন্যদিকে ঘন কুয়াশার আবরণ। ২০২৩ সালের ইংরেজি নববর্ষের শুরুতে কড়া ঠান্ডার প্রভাব কিছুটা কমবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

Read More
brazil-arjentina match

নতুন বছরে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি

কাতার বিশ্বকাপ-২০২২ সমাপ্ত। ফাইনালে বিশ্বফুটবলের মহারণ দেখেছে গোটা বিশ্ব। ফ্রান্স আর্জেন্টিনা মুখোমুখি। শেষ পর্যন্ত ট্রাইব্রেকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যাচের ফলাফল:আর্জেন্টিনা ৩ (৪) ফ্রান্স ৩ (২)। এবার বিশ্বকাপ শেষ হওয়ার একমাসের মধ্যেই মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়নি। ফুটবল অনুরাগীরা আশা করেছিলেন সেমিফাইনালে দুই প্রতিপক্ষ দেশের সাক্ষাৎ হবে। মেসি-নেইমারদের পরস্পর মুখোমুখি হতে দেখা যায়নি।

Read More
rankking and pronoy

বিডব্লিউএফ রাঙ্কিংয়ে প্রণয়

বিডব্লিউএফ রাঙ্কিং তালিকায় উত্তরণ প্রণয়ের। প্রথম দশে চলে এলেন ভারতের এইচ এস প্রণয়। তিনি রয়েছেন ৮ নম্বরে। অন্যদিকে সাত নম্বর স্থান ধরে রাখলেন লক্ষ্য সেন। পাশাপাশি কিদাম্বি শ্রীকান্ত এক ধাপ নেমে এলেন বারো নম্বরে।

Read More
rankking srithi

আইসিসি মহিলা টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকা

আইসিসি মহিলাদের টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকা প্রকাশিত হল। ব্যাটসম্যান তালিকায় ৩ নম্বর স্থানে রয়েছেন স্মৃতি মান্থনা। তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। ছয় নম্বর স্থানে রয়েছেন শেফালি বর্মা। অন্যদিকে বোলিং বিভাগে তিন নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা। এই বোলারের রেটিং পয়েন্ট ৭১৯। ছয় নম্বর স্থানে রয়েছেন রেণুকা সিংহ।

Read More
weather and 28 december

আবহাওয়ার খবর

আবার রাজ্য জুড়ে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে । আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তুরে হওয়ার দাপট বাড়বে। উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করবে। কোথাও ঘন কুয়াশার দাপট দেখা দেবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে । আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে,সন্ধ্যে থেকে কমে যাবে দক্ষিণা বাতাসের প্রভাব।

Read More
rabindranath and nationonal song

ভারতের জাতীয় সঙ্গীত

১৯১১ সালের ২৭ ডিসেম্বর। প্রথমবার গাওয়া হয়েছিল “জন গণ মন” । কলকাতায় জাতীয় কংগ্রেসের একটি সভায় গানটি গাওয়া হয়েছিল। ওই অধিবেশনে প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি সরলা দেবী চৌধুরী স্কুল পড়ুয়াদের নিয়ে গানটি গেয়েছিলেন।

Read More