আইআইটি-খড়গপুরে আব্দুল কালামের নামাঙ্কিত আবাসন

IIT Kharagpur-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইআইটি-তে কালামের নামে আবাসন। সূত্রের খবর, আইআইটি-খড়গপুরে বিদেশ থেকে আসা অধ্যাপকদের থাকার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের নামাঙ্কিত আবাসনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। জানা গিয়েছে, ওই ভিডিও অনুষ্ঠানে পড়ুয়াদের জন্য দুটি নতুন হস্টেলেরও শিলান্যাস করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ি ও সমাজকর্মী সাবিত্রী ফুলের নামে তা নামকরণ করা হয়েছে। আইআইটি-খড়গপুর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের সহায়তা ও সংশ্লিষ্ট সব অনুমতি পাওয়ার পর জুলাই মাস থেকেই ডাক্তারি পড়ানো শুরু করতে তৈরি তাঁরা। সূত্রের আরও খবর, বিদেশ থেকে শিক্ষক ও পড়ুয়া টানার ক্ষেত্রে আগামী দিনে এই প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *