বিশ্ব ফুটবলে অভাবনীয় উত্থান মরক্কোর

morocco and quter

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপে মরক্কো সেমিফাইনাল খেলছে। উত্তর আফ্রিকার একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র মরক্কো দোহায় বিশ্বকাপে রীতিমতো ফুটবল জাদু দেখিয়ে চলেছে। এই মুহূর্তে আফ্রিকা ও এশিয়ার প্রতিনিধিত্বও করছে। এককথায় বিশ্ব ফুটবলে অভাবনীয় উত্থান। আফ্রিকার প্রথম দেশ যারা সেমিফাইনাল খেলছে।

অন্যদিকে ভারতীয় ফুটবলের ইতিকথার দিকে তাকালে দেখা যাবে,ভারত কিছুটা উচ্চমানের ফুটবল খেলেছিল ১৯৪৮ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত। ওই সময়ে ভারত দু-বার এশিয়ান গেমস চ্যাম্পিয়ন হয়েছিল। আবার ১৯৪৮ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত যে ৪টি অলিম্পিক গেমসে ফুটবল খেলেছিল,তার মধ্যে ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ভারত অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে চতুর্থ হতে পেরেছিল।

ওই সময়ে এশিয়ার সেরাদলগুলির মধ্যে একটি হলেও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা সহজ হয়নি। ভারতীয় ফুটবলের সুদিন আসেনি। ভারতীয় ফুটবলে বিপর্যয় বেড়েই চলেছে। বিশ্বের সেরা খেলাটির ভারতে এই করুণ হাল নিয়ে কারও কোনও দায় নেই, এটাই বিস্ময় জাগায়!দেশে প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব হল না,এটাই অবাক করে! (ছবি: সংগৃহীত)

(আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *