Category: Breaking News
আবহাওয়া বার্তা
শীতের আমেজ আরও বাড়ল। কলকাতা সহ জেলার পারদ অনেকটাই নিম্নমুখী। ২০ ডিগ্রির নীচে নেমে গেল। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতার তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বেশ কয়েকদিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে বলেও জানানো হয়েছে।
এই মুহূর্তে সকাল সন্ধ্যায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আভাস। তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রিতে নেমে যাওয়ার কথা বলা হয়েছে।
বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সেরা দেশের সাফল্য
আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ফিফা কাতার বিশ্বকাপ-২০২২। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। গোটা বিশ্ব জুড়ে উন্মাদনা। সেজে উঠেছে কাতারও। একনজর দেখে নিন ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সেরা কয়েকটি দেশের সাফল্য। ব্রাজিল: বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলেছে ২১ বার । ১৯৩০সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই দক্ষিণ আমেরিকার দেশটি ছিটকে যায়নি। মূলপর্বে ব্রাজিল মোট ১০৯টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ৭৩টি ম্যাচ জয়ী। পরাজিত ১৮টি ম্যাচ। অমীমাংসিত থেকেছে ১৮টি ম্যাচ। ৫ বার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল।
এশীয় বক্সিংয়ে সোনা লভলিনার
জর্ডনে চলতি এশীয় বক্সিং প্রতিযোগিতায় সোনা জয়ী হলেন লভলিনা বরগোহাঁই। উজবেকিস্তানের রুজমেতোভা সোখিবাকে পরাজিত করলেন ৫-০ ফলাফলে। উল্লেখ করা যায়, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হয়েছিলেন লভলিনা।
শীতের পরশ উত্তরবঙ্গে
দক্ষিণবঙ্গ রোদ ঝলমলে। হালকা শীতের আমেজ। তবে উত্তরবঙ্গের পাহাড়ে ভালো রকম শীতের পূর্বাভাস। শীতের আমেজে দার্জিলিঙে পর্যটকদের আনাগোনা। এই সময় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন ভ্ৰমণ পিপাসুরা ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিঙে গড় তাপমাত্রা এই মুহূর্তে ১০-১২ ডিগ্রির পাশাপাশি । রয়েছে হিমেল হাওয়াও। শীতের আমেজ নিতে শৈলশহরে পর্যটকেরা ভিড় করছেন।
আজ আবহাওয়া
মৌসম ভবন সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলিতে শীতের প্রভাব দেখা যাবে ৷ একদিকে পাহাড়ে তুষারপাত হচ্ছে। অন্যদিকে দক্ষিণ প্রান্তের বেশ কিছু রাজ্যে বৃষ্টি হচ্ছে ৷ এক্ষেত্রে বলা হয়েছে,জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বরফ পড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং শীর্ষে সূর্য
আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় শীর্ষে সূর্যকুমার যাদব। এক নম্বর স্থান ধরে রাখলেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৮৬৯। দু-নম্বরে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। তিন নম্বরে পাক দলের বাবর আজম। বোলিং তালিকায় দুর্দান্ত পারফরম্যান্স করে ২৩ নম্বরে ওঠে এলেন বাঁহাতি পেসার আরশদীপ সিংহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হল ভারতের। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার। বড় ম্যাচে ফের একবার নিজেকে প্রমাণ করলেন বিরাট কোহলি। করলেন অর্ধশতরানও। অনবদ্য ইনিংস বলা চলে। টি-২০ বিশ্বকাপের চতুর্থ হাফ সেঞ্চুরি করলেন কোহলি। বিরাট ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে নির্ভর করেই ১৬৮ রান তোলে ভারত। কে এল রাহুল ফ্লপ ব্যাটিংয়ে। রোহিত শর্মাও বড় রান করতে পারলেন না। শেষ পর্যন্ত ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইংল্যান্ড ফাইনালে পৌঁছে গেল।
চোখ রাখুন আবহাওয়ার পূর্বাভাসে
বেলা বাড়তেই ঝলমলে রোদ। হালকা শীতের অনুভূতি। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে। ভোরের দিকে অল্প ঠান্ডা বাংলার জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রের খবর, শীতের প্রভাব আরও বাড়বে। কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে তা এখনও স্পষ্ট হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান
অস্ট্রেলিয়ার সিডনিতে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করল পাক দল। টস জিতে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন কেন উইলিয়ামসন। উইলিয়ামসন ৪৬ রান করেন। মিচেলও হাফ সেঞ্চুরি করেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫২ রানে থামল নিউজিল্যান্ড ।
