weather and 6 september

আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী বুধ ও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে । অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Read More
asia cup win pakisthan

এশিয়া কাপে হার ভারতের

এশিয়া কাপে পাকিস্তানের কাছে পরাজিত হল ভারত। ৫ উইকেটে জয়ী হল পাকিস্তান। ম্যাচ সেরা হয়েছেন মহম্মদ নওয়াজ। পাকিস্তানের বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রান করেছেন বিরাট কোহলি। এই ম্যাচের ফলাফল: ভারত ১৮১-৭(২০) । পাকিস্তান ১৮২-৫(১৯.৫) ।

Read More
durga and art

রাজ্যে শারদ-দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে

রাজ্যের বিভিন্ন প্রান্তে শারদ উৎসবের প্রস্তুতি চলেছে। গ্রামীণ ও শহর এলাকায় কাঠামো বা প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। ব্যস্ত হয়ে উঠেছেন রাজ্যের বিভিন্ন জেলার মৃৎশিল্পীরা। পাশাপাশি প্যান্ডেল নির্মাতারা প্যান্ডেল বাঁধার কাজ করে চলেছেন। থিম আয়োজনের তৎপরতায় ইতিমধ্যেই সামিল হয়েছেন শিল্পীরা। কলকাতা মহানগরীর বুকে বাগবাজার সর্বজনীনে পুজোর প্রস্তুতি তুঙ্গে।

Read More
subrota cup open

সুব্রত কাপে ৯২ দলের অংশগ্রহণ

সুব্রত কাপ শুরু হচ্ছে। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে এই ট্রফির খেলা। দিল্লিতে কিট,অফিসিয়াল বল ও ট্রফি উন্মোচনে হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। উল্লেখ করা যায়,ভারতীয় বায়ুসেনা নব্বই দশক থেকে এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। আয়োজক সূত্রের খবর,এ বছর ওই প্রতিযোগিতায় মোট ৯২ টি দল অংশগ্রহণ করছে।

Read More
asia cup srilanka win

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা

দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা। বাংলাদেশকে পরাজিত করল লঙ্কাবাহিনী। এশিয়া কাপ থেকে ছিটকে গেল শাকিবরা। ২ উইকেটে জয়ী হয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।

Read More
weather and 2 september

নিম্নচাপের পূর্বাভাস

আগামী সপ্তাহের দিকে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত। এই মুহূর্তে উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা । এছাড়া দুটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু এবং কচ্ছ উপকূলবর্তী এলাকায় । আবহাওয়া দফতর সূত্রের খবর, ভারী বৃষ্টিপাত চলছে পার্বত্য এলাকা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দফতর সূত্রে ।

Read More
afganisthan and md nobi

আইসিসি রাঙ্কিংয়ে শীর্ষে মহম্মদ নবি

আইসিসি রাঙ্কিং তালিকায় ৫ নম্বরে উঠে এলেন হার্দিক পান্ডিয়া। চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ খেলেছেন হার্দিক। এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ১৬৭। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি।

Read More
colin de and newzeland

নিউজিল্যান্ডের কলিন ডে গ্রান্ডহোমের অবসর

অবসর গ্রহণ করলেন কলিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের কলিন ডে গ্রান্ডহোম। ৩৬ বছর বয়সী দেশের হয়ে ২৯ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া ৪৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪১ টি।

Read More