কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্ত-দর্শনার্থী সমাগম
কৌশিকী অমাবস্যা ঘিরে তারাপীঠে উৎসবের মেজাজ। অতিমারির কারণে বিধি-নিষেধ থাকায় পুণ্যার্থীরা এই তিথিতে তারাপীঠে যেতে পারেননি ৷ তারাপীঠ সূত্রের খবর, এ বছর পূর্বের মতোই ভক্ত সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ করা যায়,তন্ত্রসাধনা ও শাক্তসাধকদের কাছে কৌশিকী অমাবস্যার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ভাদ্র মাসের অমাবস্যা বলে এটিকে ভাদ্রপদ অমাবস্যাও বলা হয়ে থাকে ৷
