chield labour

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, গোটা বিশ্বে ১৬ কোটিরও বেশি শিশু শ্রমের সঙ্গে নিয়োজিত থাকে। বিশেষজ্ঞরা বলছেন,করোনা আবহের পর গোটা বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে ভারতে এই বৃদ্ধির হার ১৮০ শতাংশ। এই মুহূর্তে ভারতে শিশু শ্রমিকের সংখ্যা ২৫ কোটির কাছাকাছি। শিশু শ্রমিক বেড়ে যাওয়াতে উদ্বেগ প্রকাশ করাও হয়েছে।

Read More
smartphone

স্মার্টফোনে অধিক আসক্তি, ফল কি জানেন ?

স্মার্টফোনে আসক্তি বাড়ছে। সাবধান ! অবসাদের লক্ষণ দেখা দিতে পারে। আধুনিক এই যুগে হাতে হাতেই স্মার্টফোন। বিপদ আন্দাজ করেই সাবধান করছেন গবেষকরা। এক্ষেত্রে জীবনের ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সমীক্ষা। আমেরিকান গবেষকদের একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে,অত্যধিক পরিমাণে স্মার্টফোনের ব্যবহার ও হতাশার মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। এই সমস্যা বয়ঃসন্ধিকালে বেশি করে দেখা যাচ্ছে।

Read More
nature

বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন । মানুষের সঙ্গে পরিবেশের অস্তিত্ব নিবিড়ভাবে জড়িয়ে। একদিকে শিল্প বিপ্লব ঘটেছে। অন্যদিকে বেড়েছে পরিবেশ দূষণ। সেই বিষয়টি মাথায় রেখেই এই বিশেষ দিনটি পালিত হয়ে থাকে। ১৯৭৩ সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে। ১৯৭৪ সালে “একমাত্র পৃথিবী” স্লোগান দিয়ে প্রথমবার বিশ্ব পরিবেশ হিসেবে পালিত হয়েছিল। প্রতি বছর নির্দিষ্ট একটি থিম থাকে। যেমন এ বছর অর্থাৎ ২০২৪ সালে থিম ছিল-ভূমি পুনরুদ্ধার,মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা” । রাষ্ট্রসঙ্ঘের পরিসংখ্যান অনুযায়ী উল্লেখ করা হয়েছে, এই গ্রহের ৪০ শতাংশ পর্যন্ত ভূমি ক্ষয়প্রাপ্ত হয়েছে। যা সরাসরি অর্ধেক জনসংখ্যাকে প্রভাবিত করে চলেছে।

Read More
ramkeli mela

মহাপ্রভু শ্রীচৈতন্যদেব স্মরণে মেলা কোথায় বসে জানেন ?

জৈষ্ঠ্য মাসের সংক্রান্তির দিন মালদহে রামকেলির মেলা অনুষ্ঠিত হয় । সাতদিন ব্যাপী জেলার ইংরেজবাজারের মহদীপুর গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়। বৈষ্ণৱ-বাউল ও বৈরাগীদের মেলা বলে পরিচিতি পেয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, গৌড়ের সুলতান হুসেন শাহের রাজত্বকালে ওড়িশা থেকে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব এই দিনটিতে রামকেলিতে পা রেখেছিলেন।

Read More

ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ট্রেনের টিকিট? নতুন নিয়মে সহজেই পাবেন ডুপ্লিকেট, তবে লাগবে খরচ

ভ্রমণে টিকিট হারিয়ে ফেলেছেন? চিন্তা নেই! ভারতীয় রেলওয়ের নতুন নিয়ম অনুসারে, ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ট্রেনের টিকিটের ডুপ্লিকেট পাওয়া এখন অনেক সহজ। তবে, কিছু খরচও গুনতে হবে। কীভাবে পাবেন ডুপ্লিকেট টিকিট? ফি: বিশেষ দ্রষ্টব্য: এই নতুন নিয়মের মাধ্যমে ভ্রমণকারীদের টিকিট হারিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে সুবিধা হবে। তবে, ডুপ্লিকেট টিকিটের…

Read More

মেজর রাধিকা সেন: জাতিসংঘের ‘সামরিক লিঙ্গ সমর্থক’ পুরস্কারে ভারতের গৌরব!

নিউইয়র্ক, ২৯ মে: জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নারী ও শিশুদের অধিকার রক্ষায় অবদানের জন্য ভারতীয় সেনাবাহিনীর মেজর রাধিকা সেনকে ‘জাতিসংঘের সামরিক লিঙ্গ সমর্থক (Military Gender Advocate) অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। আগামী ৩০ মে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে এই সম্মানসূচক পুরস্কার প্রদান করবেন। মেজর সেন কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (MONUSCO) কর্মরত…

Read More

ভূমিকম্পের পূর্বাভাস দেবে ‘ভূদেব’ অ্যাপ, আইআইটি গবেষকদের সাফল্য!

ভূমিকম্পের আগাম সতর্কতা প্রদানের জন্য একটি অভিনব অ্যাপ তৈরি করেছেন ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান (আইআইটি) রুরকির গবেষকরা। ‘ভূদেব’ নামক এই অ্যাপটি ব্যবহারকারীদের কাছে রিয়েল-টাইম ভূমিকম্পের সতর্কতা পাঠাবে, যা তাদের মূল্যবান সময় কিনতে এবং বিপদ এড়াতে সাহায্য করবে। আইআইটি রুরকির সেন্টার অফ এক্সেলেন্স ইন ডিজাস্টার মিটিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট-এর গবেষকদের একটি দল এই অ্যাপটি তৈরি করেছেন। উত্তরাখণ্ড সরকার…

Read More

সন্ধ্যায় খাওয়া বা শুয়ে থাকা অমঙ্গল কেন জানেন?

সন্ধ্যায় খাওয়া-দাওয়া ও শুয়ে থাকা অমঙ্গল। পন্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলছেন, সন্ধ্যায় ভোজন ও শয়ন করলে রোগভোগ বেড়ে যায়। দুঃখ-দারিদ্রতাও বাড়তে থাকে। অনেকের অভ্যাস ও স্বভাব রয়েছে সন্ধ্যে নামলেই খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েন । শাস্ত্রবিশেষজ্ঞরা এক্ষেত্রে বলছেন, এই সব ব্যক্তিরা জীবনে চলার পথে ঘৃণিত ও ব্যর্থ হয়ে থাকেন। গৃহে অনেকগুলি শুভ বিষয় থাকে। এমনটা হলে গৃহের…

Read More
madhyamik result

আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ

আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, সকাল ৯টায় ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি সকাল ১০টার পর থেকে স্কুল থেকে মার্কশীটসংগ্রহ করতে পারবে। ফল জানার জন্য পর্ষদ বিভিন্ন ওয়েবসাইট জানিয়েছে (www.wbbse.wb.gov.in, wbresults.nic.in) পাশাপাশি প্লে স্টোর থেকে অ্যাপ (Madhyamik Results 2024,fastresult…

Read More
may day

আজ পয়লা মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস।শ্রমের মর্যাদা আর শ্রমিক-কর্মচারীরঅধিকার মনে করার দিন।শ্রমিকরা সমাজের সম্পদ।সমগ্র দেশের গর্ব।শ্রমিক দিবসেরআন্তরিক শুভেচ্ছা ওঅভিনন্দন।

Read More