mp and hs result

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মধ্য শিক্ষা পর্ষদ আগামী ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগামী ৮ মে এবারের ফল প্রকাশ করবে বলে জানিয়েছে। উল্লেখ করা যায়, এ বছর ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিক পরীক্ষা…

Read More
ma sarada katha

মা সারদা কথা

মা সারদা একটি কথা বলেছেন,”ভগবান দর্শন বলো,ধ্যান বলো,সবই মন। নিত্য ধ্যান করবে। কাঁচা মন কিনা। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে।”…. মাতা সারদা জগতের সেবা করেছেন নিরলসভাবে। তাঁর মতো মাতৃভাব জগতে খুবই কম দেখা গিয়েছে। অভাব-অনটনের মাঝে দাঁড়িয়েও তাঁর উপলব্ধির কথা তিনি তুলে ধরেছেন। দেবী সারদার কথায়,” একশো জনকে খাওয়াতে হবে না,কিন্তু চোখের সামনে…

Read More
geography

প্রশ্ন-উত্তরে ভূগোল

মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় তা কি জানা আছে ? ভারতের কোন মাসে সর্বাধিক তাপমাত্রা থাকে তা জানেন কী ? আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে একটি খরাপ্রবণ অঞ্চলের নাম জানা আছে ? “আঁধি” কথাটি কখনও শুনেছেন কী? এটি আসলে ঠিক কি জেনে নিন। এবার আসি এই সব প্রশ্নের উত্তরে। মৌসুমী বায়ু কেরল রাজ্যে সর্বপ্রথম…

Read More
jamini roy

স্মরণে যামিনী রায়

যামিনী রায় এই মানুষটির সঙ্গে জুড়ে-জড়িয়ে নিপুণ শিল্পকর্ম। শিল্পকর্মেই মিশে গিয়েছিল জীবন। তাঁর ছবি মানেই জীবন্ত। দক্ষ ও গুণীশিল্পীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। শিল্পকর্মের বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তাঁকে পিকাসোর সঙ্গে তুলনা করা হয়। একাধিক সম্মানে ভূষিত হয়েছেন এই বিশিষ্ট শিল্পী। ১৯৭২ সালের ২৪ এপ্রিল এই বরেণ্য শিল্পীর প্রয়াণ হয়েছিল। প্রয়াণ দিবসে স্মরণ ও…

Read More
biotechnologist

জীবপ্রযুক্তিবিদদের চাহিদা বাড়ছে

বায়োটেকনোলজি নিয়ে পড়াশুনা করলে কাজের সুযোগ অনেকটাই বেড়েছে। বায়োটেকনোলজি বা জীবপ্রযুক্তি বিদ্যা হল-জীব বিজ্ঞানের সঙ্গে জৈব প্রযুক্তির মেলবন্ধন। জীবপ্রযুক্তিবিদদের চাহিদা আধুনিক সভ্যতায় বেড়ে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গে বায়োটেকনোলজির স্নাতকোত্তর নিয়ে লেখাপড়ার চল বেড়েছে। কাজের ক্ষেত্রে জীবপ্রযুক্তিবিদদের চাহিদা কেন বাড়ছে তার একটা উদাহরণ তুলে ধরা যেতে পারে। দেশের জনসংখ্যা বাড়ছে তার তুলনায় চাষের জমি কমছে। ফলে কম…

Read More
horizon

মৃত্তিকার হরাইজন আসলে কী ?

মৃত্তিকার হরাইজন (soil Horizon)বলতে কী বোঝায় জানা আছে কি ? ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভূগোলের বেশ কিছু পরীক্ষায় এই প্রশ্নটি সাধারণত এসে থাকে। মৃত্তিকা স্তরায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি । মৃত্তিকার উপর থেকে নিচের দিকে মূল শিলা পর্যন্ত খাড়াভাবে মাটি কাটলে কতকগুলি স্তর চোখে পড়বে। এই স্তরগুলিকে একত্রে মৃত্তিকার স্তরায়ন বলা হয়। এর এক একটি…

Read More
chaitanya mahaprobhu

বাঙালির চিন্তায়-কল্পনায় ও কর্মসাধনায় শ্রীচৈতন্যদেব

একটা সময় বাংলার সমাজ ও সাহিত্যে বিপর্যয় নেমে এসেছিল। সেই সঙ্কটে মানবতার পূজারী হয়ে উঠেছিলেন শ্রীচৈতন্যদেব। আমরা সবাই জানি,নদিয়ার নবদ্বীপ ধামে ১৪৮৬ সালের ফাল্গুন মাসের দোলপূর্ণিমার পুণ্যতিথিতে আবির্ভূত হয়েছিলেন এই মহামানব। যার ডাকনাম নিমাই। গায়ের রঙ গৌড়বর্ণের কারণে তাঁকে গ্রামের মানুষ গৌরাঙ্গ বা গোরা বলে ডাকতেন। কাব্য-ব্যাকরণ ও ন্যায়শাস্ত্রে পান্ডিত্য অর্জন করেছিলেন। বাংলার সমাজ -সাহিত্য ও জাতীয় জীবনে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব যুগান্তকারী। প্রেমধর্মের আদর্শ প্রচার করে বাঙালিকে চিন্তায়,কল্পনায় ও কর্মসাধনায় প্রতিষ্ঠা করেছিলেন। সমাজ গঠনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন।

Read More
ram-sita

সীতানবমী তিথিতে উপাসনা করলে কী হয় জানেন ?

বৈশাখ মাসের শুক্লানবমী তিথি একটি বিশেষ দিন। উত্তর ভারতে এই দিনটি সাড়ম্বরে পালিত হয়। এই তিথিটিকে সীতানবমীও বলা হয়। সীতাদেবী এই দিবসে জন্মগ্রহণ করেছিলেন। প্রচলিত রয়েছে,সীতাদেবী ও শ্রীরামচন্দ্রের এই দিনে উপাসনা করলে দাম্পত্য জীবনে সুখ-শান্তি লাভ হয়। রামায়ণে উল্লেখ করা হয়েছে,সীতা ভূদেবী বা পৃথিবীর কন্যা। জনকের পালিত কন্যা জানকী। সীতাদেবীকে লক্ষ্মীর অবতারও বলা হয়।

Read More

নার্সিং-প্যারামেডিক্যালের ডিগ্রি কোর্সের প্রবেশিকা পরীক্ষা কবে জানেন ?

নার্সিং ও প্যারামেডিক্যালের ডিগ্রি কোর্সের প্রবেশিকা পরীক্ষা আগামী ৩০ জুন।রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে নার্সিং, ফিজিওথেরাপি,মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি সহ বিভিন্ন বিষয়ের ডিগ্রি কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা “জেনপস-২০২৪ আয়োজন হবে রবিবার দিন। পরীক্ষা পরিচালনায় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানশাখায় উচ্চমাধ্যমিক পাশ। নার্সিং কোর্সের ক্ষেত্রে উচ্চমাধমিকে ফিজিক্স,কেমেস্ট্রি ও বায়োলজি এবং মোট অন্তত…

Read More
lord cornwallis

কোন লক্ষ্যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় ?

চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়েছিল তা আমরা ইতিহাস পড়ে জানতে পারি। এই বন্দোবস্ত কী জানা আছে ? প্রথমেই জানিয়ে রাখি এটি এক ধরণের ভূমি রাজস্ব বা কর ব্যবস্থা। এই ব্যবস্থা চালু করেছিলেন লর্ড কর্ণওয়ালিশ। ১৭৯৩ সালের ২২ মার্চ থেকে এই ব্যবস্থা চালু হয়েছিল। তৎকালীন বাংলা,বিহার ও ওড়িশার বুকে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। কেন এই ব্যবস্থা চালু হয় তার কারণ হিসেবে বলা হয়, এই ব্যবস্থা প্রবর্তন করলে কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব আদায় করতে পারবে।

Read More