ইন্ডিয়ান মিউজিয়াম
১৮১৪ সালের ২ ফেব্রুয়ারি। ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল। এই জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ড্যানিশ উদ্ভিদতত্ত্ববিদ ড.নাথানিয়েল ওলফ ওয়ালিচ। বিশ্বের অন্যতম জাদুঘর এটি। ভারতীয় জাদুঘরের সংগ্রাহক ছিলেন ইউরোপীয়।
১৮১৪ সালের ২ ফেব্রুয়ারি। ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল। এই জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ড্যানিশ উদ্ভিদতত্ত্ববিদ ড.নাথানিয়েল ওলফ ওয়ালিচ। বিশ্বের অন্যতম জাদুঘর এটি। ভারতীয় জাদুঘরের সংগ্রাহক ছিলেন ইউরোপীয়।
আগামী কাল সরস্বতী পুজো। বীণাপাণির আরাধনা। পঞ্জিকা ও শাস্ত্র বিশেষজ্ঞদের মত অনুযায়ী জানা যায়,এ বছর পঞ্চমী তিথি শুরু হচ্ছে আজ২৫ জানুয়ারি থেকেই। দুপুর ১২ টা ৩৪ মিনিটে এই তিথির শুরু। এরপর পঞ্চমী তিথি থাকবে আগামী ২৬ জানুয়ারি সকাল ১০ টা ২৮ মিনিট পর্যন্ত। শাস্ত্র ও পণ্ডিত বিশেষজ্ঞরা বলছেন, আগামীকাল বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সূর্যোদয়ের সময় পঞ্চমী তিথি থাকার কারণে ওইদিনই পালিত হবে সরস্বতী পুজো।
অস্কার মঞ্চে বাঙালির ছবি। শৌনক সেনের ছবি “অল দ্যাট ব্রিদস” মনোনীত হল অস্কারের তথ্যচিত্র বিভাগে ৷ একাধিক মঞ্চে প্রশংসিত ছবি “অল দ্যাট ব্রিদস”৷ আহত পাখিদের উদ্ধার করা ও চিকিৎসা করা সহ পক্ষী উদ্ধারের জীবন যাপন নিয়েই নির্মিত হয়েছে এই ছবিটি ৷ আন্তর্জাতিক মানচিত্রে ছবিটি প্রশংসাও পেয়েছে ৷ অস্কারের ডকুমেন্টারি ফিচার বিভাগে এবার এই ছবি মনোনয়ন পেল ৷
মা-ঠাকুমাদের মুখে আগে শোনা যেত “সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার।” প্রাচীন আমল থেকেই পশ্চিমবঙ্গের এই তীর্থক্ষেত্রের অতীত গৌরব রয়েছে। এই মুহূর্তে গঙ্গাসাগরে পারদ নিম্নমুখী। শীতের পরশ মেখে সাধু থেকে পুণ্যার্থীরা সাগরমুখী। যাত্রীনিবাসগুলিতে ক্রমশ ভিড় বাড়ছে।
নেতাজি ইনডোরে আয়োজিত ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে দেখা গেল চাঁদের হাট।
চিরতরে বন্ধ হল নস্টালজিক ক্যান্টিন। আধখানা ডিমের ডেভিল, এক কাপ চা, উদ্দাম যৌবন আর অনন্ত আড্ডা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাব্দী প্রাচীন আশুতোষ বিল্ডিংয়ের একতলায় রাখালদার ক্যান্টিন মানেই কয়েক প্রজন্ম ধরে এমনই নস্টালজিয়া। সেখানকার জিভেগজা আর হাফহাতা শার্ট -ধুতির রাখালদার নরম গরম ধমকের কথায় আজও স্মৃতির পাতা হাতড়ান পক্ককেশ বহু মানুষ। রাখালদা নেই বহুকাল কিন্তু এই সেদিন পর্যন্ত টিকে ছিল শ্বেতপাথরের টেবিল আর কোণা ভাঙা কাপ -ডিশগুলো। কিন্তু এখন সে সবও অতীত। কারণ ক্যান্টিনে এখন তালা। রাখালদার ক্যান্টিনের তালা আর খুলবে না কোনোদিন।সেই ঘরে চলবে অন্য কোনো কাজ।
কাতারে স্পেনের জয়। ফুটবলের ছন্দ দেখল বিশ্ব। নতুন প্রজন্মের স্পেন। ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন,তিতি-কাকার জাদু দেখা গেল স্পেন ফুটবলে। ৭-০ গোলের ব্যবধানে কোস্টারিকাকে পরাজিত করল স্পেন। নতুন ঘরানায় স্পেন ফুটবলের আগমন ঘটল বলে মনে করা হচ্ছে।
কাতার বিশ্বকাপে ফের অঘটন। জাপানের ফুটবল এশিয়াকে গর্বিত করল। জাপান হারিয়ে দিল জার্মানিকে। প্রথমে একগোলে এগিয়ে গেলেও শেষ রক্ষা করতে পারেনি জার্মানি। ম্যাচের ফলাফল ২-১। জাপানের পক্ষে গোল করেছেন রিত্সু দোয়ান ও তাকুমা আসানো। এই নিয়ে ৭বার বিশ্বকাপের মূলপর্বে খেলছে এশিয়ার দেশ জাপান।
১৯৩০ সালের ২৩ নভেম্বর। সঙ্গীতশিল্পী গীতা দত্ত জন্মগ্রহণ করেছিলেন। ফরিদপুরে তাঁর জন্ম। বাংলা,হিন্দি,মারাঠি,নেপালি,ভোজপুরি ভাষায় গান গেয়েছেন তিনি। সুমধুর গানের কণ্ঠ ছিল তাঁর।