প্লাজমা থেরাপির কাজ শুরু হচ্ছে
প্লাজমা থেরাপির কাজ শুরু হচ্ছে। সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কাজের জন্য দাতা নির্বাচনের কাজ চূড়ান্ত হবে।
প্লাজমা থেরাপির কাজ শুরু হচ্ছে। সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কাজের জন্য দাতা নির্বাচনের কাজ চূড়ান্ত হবে।
৩৮টি শ্রমিক স্পেশাল ট্রেন এসেছে দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে। সূত্রের খবর, ৩৮টি শ্রমিক স্পেশাল ট্রেন এল দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে।
হুগলি নদীতে জালে ধরা পড়ল ঘড়িয়াল। স্থানীয় সূত্রের খবর, চাকদহে হুগলি নদীর থেকে মৎস্যজীবীদের জালে পড়ল একটা ঘড়িয়াল। রানিনগর ঘাটে প্রায় ৭ ফুট লম্বা ঘড়িয়ালটিকে দেখতে ভিড় জমে যায়।
বহু গরিব মানুষকে মিল বন্টন করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। সূত্রের খবর, লকডাউন পর্বে এক লক্ষেরও বেশি মিল গরিব ও দুঃস্থদের মধ্যে বন্টন করা হয়েছে।
লকডাউনের জেরে রাজ্যের চর্মশিল্পে জোর ধাক্কা। সূত্রের খবর, কয়েকশো কোটির ব্যবসা ক্ষতিগ্রস্ত। করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বে চর্ম ও চর্মজাত শিল্পে লেনদেন বন্ধ।
ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ক্ষতি হতে পারে চাষের, এমনই আশঙ্কা কৃষি দপ্তরের। সূত্রের খবর, ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে আতঙ্ক বেড়েছে। তা আছড়ে পড়লে চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা। এই আশঙ্কায় ভুগছে কৃষি দপ্তর।
চার দফা লকডাউন পর্বে বেশ কিছুটা শিথিল হয়েছে কড়াকড়ি।তবে সুরক্ষিত রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।পথ -ঘাটের রক্ষাকবচে নির্দেশ রয়েছে বেশ কিছু বিধি -নিষেধ। মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক।
করোনা বিধ্বস্ত গোটা বিশ্ব।ভারতেও এর ব্যাপক প্রভাব পড়েছে।পশ্চিমবঙ্গেও করোনার প্রকোপে নাকাল পরিস্থিতি।সূত্রের খবর, লকডাউন পর্বে ভাত-আলুসেদ্ধ জোটাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
এবার পুজোতে কারোনাসুর। চমকে ওঠার মতোই বিষয়। কৃষ্ণনগরের পটুয়া পাড়াতে এই প্রচেষ্টা দেখা গেল।লকডাউন পর্বে মৃৎশিল্পীরা বসে না থেকে প্রতিমার বায়না পেতে কারোনাকে আঁকড়ে ধরতে চাইছেন।
গঞ্জালো হিগুয়াইন ইতালিতে ফিরলেন। আর্জেন্টিনার এই তারকা ফুটবলার পৌঁছলেন তুরিনে।ইতালি প্রশাসনের নিয়ম মেনে তাঁকে থাকতে হবে ১৫ দিন ঘর -বন্দি অবস্থাতে।