অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্যুতির সোনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হয়ে মরসুম শুরু করলেন দ্যুতি চন্দ। উল্লেখ করা যায়, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় গেমসে সোনাজয়ী দ্যুতি এই আসরে ১০০ মিটারে সোনা জয়ী হলেন ১১.৪৪ সেকেন্ড সময়ে। আবার ৪০০ মিটারে পদক জয়ী হয়েছেন ১৮ বছরের প্রিয়া মোহন। তিনি সময় নিলেন ৫২.৫৮ সেকেন্ড। বলজিৎ কৌর সোনা জয়ী হয়েছেন মহিলাদের ২০ কিমি হাঁটা ইভেন্টে। তাঁর সময় ১ ঘন্টা ৩৯ মিনিট ১০.৪৮ সেকেন্ড।

