newjiland win srilanka

নিউজিল্যান্ড শেষ চারের দিকে

বিশ্বকাপে শেষ চারের দিকে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট। তিনি ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন। এই ম্যাচের ফলাফল: শ্রীলঙ্কা ১৭১(৪৬.৪)ও নিউজিল্যান্ড ১৭২-৫(২৩.২)। এই মুহূর্তে ভারত ৮ ম্যাচে ১৬ পয়েন্ট। অস্ট্রেলিয়া ৮ ম্যাচে ১২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৮ ম্যাচে ১২ পয়েন্ট। নিউজিল্যান্ড ৯ ম্যাচে ১০ পয়েন্ট।

Read More
diwali and light

দীপাবলির আলোকধারা

ধনতেরাস ধনলক্ষ্মীর শুভাগমন। দীপান্বিতার আরাধনার অঙ্গ হল-আলো। দীপাবলিতে আলোকসজ্জা। বাংলার প্রতিটি ঘরে একটা সময় মাটির প্রদীপের আলো জ্বলতো। পিতলের প্রদীপও পাশাপাশি দেখা যেত। প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় বদল হয়েছে অনেককিছু। প্রদীপের জায়গা দখল করে নিয়েছে বৈদ্যুতিন বাতি। আলোক সজ্জার নিত্য নতুন বৈদ্যুতিন বাতি হাতের নাগালে। এই সব আলোর ব্যবহার দীপাবলির আলোক সজ্জাকে আরও রঙিন করে তুলেছে। আধুনিক লাইফ স্টাইলের সঙ্গে পাল্লা দিয়ে বদলে গিয়েছে আলোর ব্যবহার ও গৃহ-অন্দর মহলের সজ্জা। আধুনিক আলোর বিভিন্ন ধরন। দীপাবলি উপলক্ষে বাজারে আধুনিক আলোর সম্ভার।

Read More
weather 10 november

পারদ নামল

পারদ নেমে গেল। সাগরে নিম্নচাপ তার জেরে। দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে পারদ ইতিমধ্যেই নামতে শুরু করেছে। ২০ ডিগ্রির নিচে নামল পারদ। অন্যদিকে উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Read More
mahakali

কালই সর্বেশ্বর : মহাকালের শক্তি মহাকালী

ব্রহ্মান্ডের সৃষ্টি-স্থিতি ও প্রলয়ের বিধান দিয়ে থাকেন মহাকাল। অন্যদিকে মহাকালের শক্তি বা রূপ হলেন মহাকালী। শিব হলেন মহাকাল। সাধকেরা বলে থাকেন,জগতের সৃষ্টি হয়ে থাকে কাল থেকে। কালের মধ্যে নিহিত থাকে সূর্য। সেখান থেকেই তাপ উৎপন্ন। সমস্ত জীবের মধ্যে কালচক্ষু। যা দিয়েই অতীত-বর্তমান সব দেখতে থাকি। এই কালের মধ্যেই আটক মানুষের মন। কালের মধ্যেই সমাহিত মানবজাতি। কালেই তপস্যা ও ব্রহ্ম সমাহিত। কালই সর্বেশ্বর। প্রজাতির পিতা তিনিই। প্রজাপতি যেমন কালকে প্রেরণ করেছেন তেমনই কাল ব্রহ্ম হয়ে সকল জীবের ভরণ-পোষণ করে চলেছেন। সৃষ্টি পালনকারী দেবতা হলেন কাল। পুরাণ ঋষিরা ও তান্ত্রিক সাধক-সন্তরা মহাকাল বলে চিহ্নিত করলেন। কালকে গ্রাস করে বলেই তিনি হয়ে উঠলেন কালী।

Read More
sunrise-5

সুপ্রভাত

আজঃ শুক্রবার ২৩ কার্তিক ১৪৩০; ই: ১০ নভেম্বর ২০২৩ ধনত্রয়োদশী জন্মদিনঃরাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়মার্টিন লুথার প্রয়াণ দিবসঃকানাইলাল দত্তপুর্ণেন্দুকুমার দত্ত তিথিঃ কৃষ্ণ দ্বাদশী, সকাল ১১:৪০ পর্যন্ত, পরে কৃষ্ণ ত্রয়োদশী;হস্তা নক্ষত্র রাত্রি ১২:১৭ পর্যন্ত, পরে চিত্রা নক্ষত্র;জন্মরাশি: কন্যা। সূর্যোদয়: সকাল ০৫:৪৯/সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫১(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৭:২০; রাত-০৭:২৫ভাটা আরম্ভ:- দিন-১২:১০; রাত-১২:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২…

Read More
Horoscope

আজকের রাশিফল

শুক্রবার ২৩ কার্তিক ১৪৩০; ই: ১০ নভেম্বর ২০২৩ ♈/মেষ (Aries): উদ্ভাবনীমূলক ও যাদের ভালো অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের উপদেশ মেনে বিনিয়োগ করতে পারলে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জনের সম্ভাবনা। আজ কোনও বিস্ময়কর খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ (Taurus): অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে কাঙ্ক্ষিত ফল লাভের…

Read More
saturns ring

নিশ্চিহ্ন হবে শনির বলয়!

আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূত্রের খবর,২০২৫ সালের মধ্যে পৃথিবীর আকাশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে শনির বলয়। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে বিচার করলে ষষ্ঠ গ্রহ শনি। এটি বৃহস্পতির পর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। জ্যোতির্বিজ্ঞানী,আকাশ পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলে থাকেন,শনির বলয়ে আকর্ষণীয় বিষয় হল তার বলয়। শনিতে মোট ৮২টি বলয় অবস্থান করে। মূল বলয় সংখ্যা ৭টি। যার বেশিরভাগই বরফ কণা,পাথরের ভগ্নাংশ ও ধূলিকণা দ্বারা গঠিত। ধূমকেতু,গ্রহাণু বা উপগ্রহের অংশ বিশেষ হিসেবে ধরা হয়। এক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানী,আকাশ পর্যবেক্ষক ও বিশ্লেষকদের বক্তব্য,কয়েক লক্ষ বছর পূর্বে শনির সংস্পর্শে আসার পর মাধ্যাকর্ষণের টানে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় মহাজাগতিক পদার্থগুলি। জ্যোতির্বিজ্ঞানীরা বহু পূর্বেই জানিয়েছিলেন,এই বলয় চিরস্থায়ী নয়। প্রায় ১০ কোটি বছর এর আয়ুষ্কাল ধরা হয়েছিল। সেই বলয় ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ছে। শনির বুকে আছড়ে পড়ছে ঘূর্ণায়মান পাথরখণ্ড। এক্ষেত্রে নাসা সূত্রে জানানো হয়েছে, মাত্র দেড় বছরের মধ্যে পৃথিবীর আকাশ থেকে অদৃশ্য হয়ে যাবে শনির বলয়।

Read More
england win netherlands

জয়ী ইংল্যান্ড : সেঞ্চুরি স্টোকসের

বিশ্বকাপের একটি ম্যাচে ১৬০ রানে নেদারল্যান্ডসকে হারাল ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস। তিনি ৮৪ বলে ১০৮ রান করেছেন। ম্যাচের ফলাফল: ইংল্যান্ড ৩৩৯-৯ (৫০)। নেদারল্যান্ডস ১৭৯ (৩৭.২)।

Read More
sunrise-4

সুপ্রভাত

আজঃ বৃহস্পতিবার ২২ কার্তিক ১৪৩০; ই: ০৯ নভেম্বর ২০২৩ গো-বৎস্যদ্বাদশী ব্রত প্রয়াণ দিবসঃ ডঃ হর গোবিন্দ খোরানা তিথিঃ কৃষ্ণ একাদশী, সকাল ০৯:৫২ পযন্ত, পরে কৃষ্ণ দ্বাদশী;উত্তরফাল্গুনী নক্ষত্র রাত্রি ১০:০৯ পর্যন্ত, পরে হস্তা নক্ষত্র;জন্মরাশি: কন্যা। সূর্যোদয়: সকাল ০৫:৪৯/সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫১(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৭:২০; রাত-০৭:২৫ভাটা আরম্ভ:- দিন-১২:১০; রাত-১২:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডি….

Read More
Horoscope

আজকের রাশিফল

বৃহস্পতিবার ২২ কার্তিক ১৪৩০; ই: ০৯ নভেম্বর ২০২৩ ♈/মেষ (Aries): আবেগপ্রবণ স্বভাব স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে। ব্যবসায়ীদের সেই সব ব্যক্তিদের থেকে দূরে থাকা প্রয়োজন যারা আগে ঋণ নিয়ে তা আর ফেরত দেয়নি। সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাওয়ার সম্ভাবনা। কেউ কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে অভিনন্দন জানাতে পারে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus): নিরন্তর উদ্যম…

Read More