Category: Others
সুপ্রভাত
আজঃ শুক্রবার ১১ জ্যৈষ্ঠ ১৪৩০; ই: ২৬ মে ২০২৩ তিথি: শুক্ল সপ্তমী।অশ্লেষা নক্ষত্র, রাত্রি ০৭:১৮ পর্যন্ত, পরে মঘা নক্ষত্র;জন্মরাশি: কর্কট, রাত্রি ০৭:১৮ পর্যন্ত, পরে সিংহ রাশি। সূর্যোদয়: সকাল ০৪:৫৬/ সূর্যাস্ত: বিকাল ০৬:১০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন- ০৩:২০; রাত- ০৩:২৫ভাটা আরম্ভ:- দিন- ০৮:১০; রাত-০৮:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ডি….
আজকের রাশিফল
শুক্রবার ১১ জ্যৈষ্ঠ ১৪৩০; ই: ২৬ মে ২০২৩ ♈/মেষ (Aries): জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়া ঠিক হবে না। মন ভালো রাখতে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রয়োজন। আজ ফাটকায় অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা প্রয়োজন। প্রেমের উত্তেজনা প্রবল হতে পারে।শুভ সংখ্যা: ৪ ♉/বৃষ (Taurus): সঞ্চয়ে মনোযোগী হওয়া প্রয়োজন।…
দুয়ারে জামাই : ষষ্ঠীর রসনাতৃপ্তি
শ্বশুরবাড়িতে জামাই আদর। জামাইষষ্ঠীতে জামাইয়ের কদর। দুয়ারে জামাই তাঁর আপ্যায়ন। আয়োজনে খামতি রাখা যাবে না। তাই রোদে-পুড়ে ছোটাছুটি ! জামাইদের কাছে বিশেষ দিন। রসনাতৃপ্তির প্রস্তুতি জোরকদমে। বাড়তি দায়িত্ব শাশুড়িদের। আদরের জামাই তাই জমাটি পেটপুজো। সেকেলে জামাইষষ্ঠীর পর্বটা একালে অনেক বদলে গিয়েছে। এসে গিয়েছে “দুয়ারে খালি”। অভিনব তার আয়োজন। শহরতলীর জীবনে জামাইদের জন্য রেস্তোরাঁ ও ক্যাটারারদের নয়া থালি নতুন চমক। জামাইষষ্ঠী স্পেশ্যাল বলে খ্যাত হয়েছে। বাজার আগুন। তার মধ্যে এই বিশেষ পার্বণের সাধ্যমতো তোড়জোড়। আমিষ ছাড়াও নিরামিষভোজী জামাইদের দেখা মেলে
এই বাজারে। তাই খাসির মাংস, ইলিশ ভাপা ও ভেটকির পাতুরি বাদ রেখে জামাই আপ্যায়নে পনির কোপ্তা ও ছানার ডালনা
রাখতে হয়।
সুপ্রভাত
আজঃ বৃহস্পতিবার ১০ জ্যৈষ্ঠ ১৪৩০; ই: ২৫ মে ২০২৩ জামাই ষষ্ঠী শ্রী শ্রী ষষ্ঠী মাতার পূজা অরণ্য ষষ্ঠী (স্কন্দ ষষ্ঠী) তিরোধান দিবসঃহরনাথ ঠাকুরশিক্ষাবিদ আশুতোষ মুখোপাধ্যায়এণাক্ষী চট্টোপাধ্যায় জন্মদিনঃরাসবিহারী বসুরামকিঙ্কর বেইজ তিথি: শুক্ল ষষ্ঠী।পুষ্যা নক্ষত্র, বিকাল ০৪:৪১ পর্যন্ত, পরে অশ্লেষা নক্ষত্র;জন্মরাশি: কর্কট। সূর্যোদয়: সকাল ০৪:৫৬/ সূর্যাস্ত: বিকাল ০৬:১০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন- ০১:৪৪; রাত- ০১:৪৯ভাটা আরম্ভ:- দিন- ০৬:৩৪;…
আজকের রাশিফল
বৃহস্পতিবার ১০ জ্যৈষ্ঠ ১৪৩০; ই: ২৫ মে ২০২৩ ♈/মেষ (Aries): মনের মধ্যে ইতিবাচক চিন্তা বজায় রাখা প্রয়োজন। শিশুর অসুস্থতার জন্য ব্যস্ত থাকতে হতে পারে। যাদের পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকতে হয় তাঁদের এমন ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে যারা সময় অর্থ নষ্ট করে। নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। শুভ সংখ্যা: ২ ♉/বৃষ (Taurus): স্ত্রীর…
কাজাখস্তানে রুপো জয়ী গনেমত শেখন
কাজাখস্তানে মহিলা শুটিং বিশ্বকাপে রুপো জয়ী হলেন ভারতের গনেমত শেখন। পাশাপাশি ব্রোঞ্জ জয়ী হয়েছেন ভারতের আর এক শুটার দর্শনা রাঠোর। মহিলাদের স্কিট ইভেন্টে মেয়েরা প্রথমবার পদক পেলেন।
উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার
প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ৷ পাশের হার ৮৯.২৫ শতাংশ । উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার। পিছিয়ে কলকাতা। মাধ্যমিকের মতো শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। সম্ভাব্য প্রথম হয়েছেন শুভ্রাংশু সরদার। নরেন্দ্রপুর থেকে ৯৯.২ শতাংশ পেয়ে তাঁর এই সাফল্য । প্রাপ্ত নম্বর ৪৯৬ ৷ উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন দু-জন। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় থেকে সুষমা খান ও উত্তর দিনাজপুর জেলা থেকে আবু সামা। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯৫।প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ৮৭ জন ৷ যার মধ্যে হুগলি জেলা থেকে ১৮ জন রয়েছেন। পাশাপাশি ১১ টি জেলায় পাশের হার ৯০ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারে শীর্ষে রয়েছে ৷ পাশের হারে কলকাতা ১০ নম্বর স্থানে ৷ এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৮৫২৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮২৪৮৯১জন। পাশ করেছেন ৭৩৭৮০৭ জন ৷
