নয়া সংসদ ভবনের উদ্বোধন : বিরোধী পক্ষের বয়কট
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: নয়া সংসদ ভবনের উদ্বোধন। ভারতবাসীর জন্য নতুন উপহার-সোনার রাজদন্ড। নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ঐতিহাসিক সুবর্ণ নির্মিত রাজদন্ড স্পিকারের আসনের পাশে প্রতিস্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করতে চলেছে বিরোধী শিবির। বিরোধী দলের পক্ষ থেকে যৌথ বিবৃতির মাধ্যমে বলা হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করা হবে। তালিকার মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিআই, সিপিএম, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ মোট ২০টি দল। সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ব্রাত্য রাখার অভিযোগে এই প্রতিবাদ বলে জানা গিয়েছে। (ছবি: সংগৃহীত)

