ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার
গত ১ অক্টোবর মাসে শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার ১১৬.৯ কোটি ডলার কমেছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, এক্ষেত্রে তা হয়েছে ৬৩,৭৪৭.৭ কোটি ডলার।
গত ১ অক্টোবর মাসে শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার ১১৬.৯ কোটি ডলার কমেছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, এক্ষেত্রে তা হয়েছে ৬৩,৭৪৭.৭ কোটি ডলার।
খবরের শিরোনামে এখন দিনহাটার উপনির্বাচন। জোর টক্কর এই উপনির্বাচন ঘিরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,১৫ বছর পর দিনহাটায় আবারও উদয়ন গুহ ও অশোক মণ্ডল মুখোমুখি লড়াইয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উত্তরবঙ্গের দিনহাটা আসনটির দিকে সবার নজর থাকবে। এই ভোট যুদ্ধে জোরদার লড়াই দেখা যাবে।
পুজোয় ছাড় রেস্তোরাঁ ও দোকানগুলিতে। পুজোর প্রাক্কালে বিশেষ ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। সরকারিভাবে জারি করা নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে, ১০ অক্টোবর থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত রাজ্যের দোকান, রেস্তোরাঁ ও পানশালা স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।
আজকের দিনে কবি ও সাহিত্যিক সমর সেন জন্মগ্রহণ করেছিলেন। ১৯১৬ সালের ১০ অক্টোবর তাঁর জন্ম হয়। কলকাতার বাগবাজারে তাঁর জন্ম।
জুনিয়র শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো আয়ুষীর। সোনা হাতছাড়া হল আয়ুষী পোদ্দারের। পেরুর রাজধানী লিমায় জুনিয়র শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপের ৫০ মিটার থ্রি পোজিশন রাইফেলের দলগত ইভেন্টে রুপো জয়ী হলেন বাংলার শ্যুটার আয়ুষী।
বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিল জয়ী। ব্রাজিল ৩-১ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করল। অন্যদিকে আর্জেন্টিনা প্যারাগুয়ের মধ্যে খেলাটি গোলশূন্য শেষ হল। কারাকাসে ব্রাজিল নেমার দা সিলভা স্যানটোস জুনিয়র ও কাসেমিরোকে ছাড়া খেলেছে।
মঙ্গলে জলের অস্তিত্ব রয়েছে, বিজ্ঞানীদের সেই তত্ত্ব নিয়ে জল্পনা। উল্লেখ করা যায়, গত ফেব্রুয়ারি মাসে লালগ্রহের জিজিরো ক্রেটারে নেমেছিল নাসার পার্সিভিয়ারেন্স। সেই পাঠানো ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে নাসা।
আজকের দিনে জাক দেরিদা (৭৪) প্রয়াত হয়েছিলেন। ২০০৪ সালের ৯ অক্টোবর তিনি মারা যান। তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। প্যারিসের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়।
আজকের দিনে আর্নেস্তো ‘চে’ গুয়েভেরা-কে হত্যা করা হয়েছিল। সেই তারিখটি ছিল ১৯৬৭ সালের ৯ অক্টোবর। বলিভিয়ার লা হিগুয়ের গ্রামে তাঁকে হত্যা করা হয়।
দুর্গা পুজোয় বৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মনে। আবহাওয়া দফতরের পূর্বাভাসের দিকে সবার নজর রয়েছে। পুজোয় বৃষ্টির ভ্রূকুটি। বর্ষা নিয়ে জোর জল্পনা। অতি মাত্রায় বর্ষা হলে ঠাকুর দেখার মজাই মাটি। হাওয়া অফিসের বার্তা- আজ থেকে পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির প্রভাব তেমন নেই । তবে পুজোয় রাজ্যবাসীর স্বস্তিও মিলছে না,এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।