চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল মেসির

Messi-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পিছিয়ে পড়া প্যারিস সাঁ জারমাঁ-কে এগিয়ে দিলেন লিওনেল মেসি। বার্সেলোনা ছেড়ে প্যারিসের নায়ক এখন মেসি। পেনাল্টিতে গোলও করলেন তিনি। জার্মানির আর বি লাইপজিসের বিরুদ্ধে ৩-২ ফলাফলে জয়ী হল পিএসজি। নেমার চোটের কারণে খেলেননি। প্রথমে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর আন্দ্রে সিলভা ও নর্ডি মুকিয়েলা গোল করে জার্মানির দলকে এগিয়ে দেন। ৬৭ মিনিটের মাথায় মেসি দলের দ্বিতীয় গোলটি করেন। তাঁর শট প্রথমে পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৭৪ মিনিটে পানেনকা পেনাল্টিতে গোল করলেন আর্জেন্টিনার এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *