কড়া নিয়ম মেনে দিল্লিতে দশম- দ্বাদশ শ্রেণির স্কুল
দশম-দ্বাদশ শ্রেণীর স্কুল খুলছে। এই নিয়ে কড়া নিয়ম দিল্লিতে।
দশম-দ্বাদশ শ্রেণীর স্কুল খুলছে। এই নিয়ে কড়া নিয়ম দিল্লিতে।
প্রয়াত হলেন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ গুলাম মুস্তাফা খান (৯০)।
বুন্দেশলিগায় ম্যাচে জিতে শীর্ষে উঠল বায়ার্ন মিউনিখ। সূত্রের খবর,হ্যান্সি ফ্লিকের টিম ২-১ ফলাফলে হারাল ফ্লেইবুর্গকে।
বিগত ৬ মাসের মধ্যে লৌহ আকরিক থেকে তৈরি প্রাথমিক লোহার টুকরো এবং ইস্পাতের ছাঁটের মতো কাঁচামালের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ফলে বিপদ বেড়েছে ঢালাই শিল্পে। সংশ্লিষ্ট মহলের দাবি, খরচের জেরে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।
সাধারণ মানুষকে বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দিতে রাজ্যে নিয়মের পরিবর্তন নিয়ে এল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন। এই নিয়মের আওতায় যে কেউ বাড়িতে চাইলে এক কিলোওয়াট সৌরবিদ্যুতের উৎপাদনের ব্যবস্থা করতে পারবেন।
সংবাদপত্র শিল্প মহলের কেন্দ্রের কাছে দীর্ঘদিনের দাবি, আসন্ন বাজেটে নিউজপ্রিন্টে ৫ শতাংশ আমদানি শুল্ক তুলে নেওয়া। দেশে উন্নত মানের নিউজপ্রিন্টের অভাব থাকায় বেশিরভাগই আমদানি করতে হয়।
চলতি বছরের নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকীতে আগামী ২৩ জানুয়ারি, রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইদিনে নেতাজি স্মরণে পদযাত্রা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আশঙ্কা দূর করাই ছিল কোভিশিল্ডের নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণ করার মূল লক্ষ্য। তাই প্রথমদিনই ভ্যাকসিন নিলেন সিরাম কর্তা আদর পুনাওয়ালা। সিরাম ইনস্টিটিউট, অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহায়তায় তৈরি করেছে কোভিশিল্ড।
ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করার সময় ১০ সংখ্যার মোবাইল নম্বরের আগে ‘শূন্য’ যোগ করে ডায়াল করতে হবে। সূত্রের খবর, টেলিকম দপ্তরের নির্দেশ মেনে এই ব্যবস্থা চালু করেছে টেলিকম অপারেটররা।
মারাদোনার মৃত্যু রহস্য নিয়ে উত্তাল ছিল সারা বিশ্বের মিডিয়া। সূত্রের খবর, কয়েক সপ্তাহ ধরে নানারকম জল্পনা চলেছে দিয়োগো মারাদোনার মৃত্যুর কারণ নিয়ে। এরপর নতুন তথ্যচিত্র নিয়ে সাড়া ফেলে দিয়েছে।