সংগ্রামী সুভাষচন্দ্র বসু

subhas and icon

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অপরাজেয় সুভাষচন্দ্র বসু। ১৯৪১সালের ১৭ জানুয়ারি ইংরেজ পুলিশের চোখে রীতিমতো ধুলো দিয়ে এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে যান সুভাষ। জানা যায়,এরপর গোমো থেকে ফ্রন্টিয়ার মেলে করে পৌঁছে গেলেন পেশোয়ার। সেখানে ভগৎরাম তলোয়ার, আবিদ হাসান সহ অনেকের সঙ্গে দেখা করলেন তিনি। সূত্রের খবর,পরবর্তীতে ঠান্ডার মধ্যে একটি মসজিদে ও পথে এক গ্রামবাসীর বাড়িতে রাত কাটিয়ে তাঁরা পৌঁছে গেলেন আফগান সীমানায়।
এরপর খোলা ট্রাকের ওপর চড়ে ও শেষের দিকে টাঙায় চেপে পৌঁছলেন কাবুল। সুভাষ এলগিন রোডের বাড়ি থেকে পালিয়েছেন এ খবর রেডিও মাধ্যমে প্রকাশ পায়। এই অবস্থায় ইতালিও দূতাবাসের সাহায্যে তৈরি হয় পাসপোর্ট। “অলান্তে মাৎসতা” ছদ্মনামে তৈরি হল পাসপোর্ট। রাশিয়ার মধ্য দিয়ে সুভাষ পৌঁছলেন জার্মানি। এর পরের ইতিহাস আরও ব্যাপক ও বিস্তৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *