tmc and 21 july Breaking News Others Politics 

একুশে তৃণমূলের মহা-সমাবেশ

২১ জুলাই ধর্মতলায় শহীদ তর্পণ। সকাল থেকেই কর্মী-সর্মথকদের ভিড়। হৃদয়পুরে ই-রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে চলেছে জোরদার প্রস্তুতি। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে মা-মাটি-মানুষের পতাকা ও ফেস্টুন হাতে দলীয় কর্মীদের ভিড়। স্লোগান মুখে তৃণমূল কর্মী-সমর্থকদের দেখা যাচ্ছে। আম-জনতার ভিড় উপচে পড়ছে। সমাবেশের পথে বর্ণময় জনজোয়ার কলকাতার বুকে।

Read More
tmc and rally Breaking News Others Politics 

২১ জুলাই সমাবেশ ঘিরে তৃণমূলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

২১ জুলাই সমাবেশ ঘিরে চলছে তৃণমূলের জোর প্রস্তুতি। ভার্চুয়ালি একাধিক রাজ্যের পেজে লাইভ দেখানো হবে সমাবেশের ঝলক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় তৃণমূল। এখন সর্বভারতীয় স্তরে শক্তি প্রর্দশনে নজর তৃণমূলের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন, তৃণমূলের লক্ষ্য এখন কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। তাই বাংলার সীমানা ছাড়িয়ে ভিন রাজ্যে সংগঠন বিস্তারে মরিয়া তৃণমূল। ত্রিপুরা, অসম, মেঘালয় ও গোয়ায় আবারও সংগঠন বিস্তারে আসরে তৃণমূল।

Read More
dhankhar after la ganeshon Breaking News Others Politics 

ইস্তফা ধনখড়ের : আপাতত গণেশন

এনডিএ শিবিরের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হলেন জগদীপ ধনখড়। এই পদের জন্য মনোনয়ন পেশ করবেন তিনি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন ধনখড়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে আপাতত মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে ওই রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদেরও অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন।

Read More
joyti basu birthday Breaking News Others Politics 

জ্যোতি বসুর জন্মদিবস

আজ পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন। ১৯১৪ সালের ৮ জুলাই তাঁর জন্ম। এই জন্মদিন পালনে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে চলেছে সিপিএম। কিংবদন্তী এই নেতার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন সিপিএমের।

Read More
netaji indore and mamata Breaking News Others Politics 

নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রীর বার্তা

নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের নতুন প্রজন্মের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, “বাংলার মেধা সবচেয়ে গর্বের মেধা। আমার শুধু একটাই অনুরোধ- সবাই যদি তোমরা বিদেশে চলে যাও, তাহলে দেশটা কে চালাবে? রাজ্যটা কে চালাবে? তোমরা যাও, কিন্তু বিদেশে পড়ে দেশে ফিরে এসো।” পাশাপাশি সদর্থক কাজে আরও বেশি করে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Read More
chairman and biman basu Breaking News Others Politics 

বিমান বসু ফের চেয়ারম্যান পদে বহাল

বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে আবারও প্রবীণ নেতা বিমান বসুকেই বহাল রাখল সিপিএম রাজ্য কমিটি। উল্লেখ করা যায়, সিপিএমের বয়সের কোটার নিরিখে রাজ্য কমিটি থেকে সরে যেতে হয় সিপিএমের প্রবীণতম এই নেতাকে। এরপর রাজনৈতিক মহলে চর্চা চলে বামফ্রন্টের চেয়ারম্যান পদ থেকে বিমান বসুকে সরানোর বিষয়টি নিয়ে। পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয় পার্টির অন্দরে।

Read More
maharastra politics Breaking News Others Politics 

মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট : বাড়ছে জট -জটিলতা

মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট আরও প্রকট। এখনও সরকারের জটিলতা কাটেনি। রাজনৈতিক সূত্রের খবর, নতুন দাবি সামনে এনেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। প্রকৃত শিবসেনার নেতা বলে দাবি করেছেন তিনি।

Read More