mamata new ministri

দেখে নিন: রাজ্য মন্ত্রিসভার রদবদলে কে কোন দায়িত্বে?

রাজ্য মন্ত্রিসভার রদবদল। নতুন ৮ জন মন্ত্রী হলেন। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হল। একনজর দেখে নেওয়া যাক কে কোন দফতর পেলেন। তথ্য-প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ৷ নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক পেয়েছেন সেচ ও জলপথ দফতর । পরপর তিনবার বিধায়ক হয়েছেন তিনি। দিনহাটা থেকে নির্বাচিত বিধায়ক উদয়ন গুহ পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব । পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী মৎস্য প্রতিমন্ত্রী হয়েছেন।

Read More
mamata and new cabinet

মন্ত্রিসভার রদবদল : ৮ নতুন মুখ

রাজ্য মন্ত্রিসভার রদবদল। নতুন ৮ জন মন্ত্রী হলেন। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হল। পূর্ণমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় ৷ রাজ্য মন্ত্রিসভায় স্থান পেলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল ৷ নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক মন্ত্রিত্ব পেলেন। পরপর তিনবার বিধায়ক হয়েছেন তিনি। মন্ত্রী হলেন উদয়ন গুহ। তিনি দিনহাটা বিধানসভা থেকে নির্বাচিত। বিপ্লব রায় চৌধুরী পাঁশকুড়া পূর্বের বিধায়ক মন্ত্রী হয়েছেন।

Read More
mamata and cabinet

রাজ্য মন্ত্রিসভার রদবদল পরশু

রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা জোরালো হয় ৷ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন,আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল হবে ৷ মন্ত্রিসভার ৪-৫ জন সদস্যকে বাদ দিয়ে ৫-৬ জন নতুন মুখকে জায়গা দেওয়া হবে বলেও ইঙ্গিত মিলেছে ৷ তবে কারা মন্ত্রিসভা থেকে বাদ যাবেন বা কারা অন্তর্ভুক্ত হবেন, সে বিষয় স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।

Read More
hiren mukherjee and birthday

হীরেন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস

২০০৪ সালের ৩০ জুলাই। আজকের দিনে শিক্ষাবিদ,রাজনীতিবিদ ও আইনজীবী হীরেন মুখোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন। পান্ডিত্যের অধিকারী ছিলেন তিনি। ১৯৫১ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ২৫ বছর কলকাতা উত্তর-পূর্ব কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ ছিলেন।

Read More
president and draupodi

১৫তম রাষ্ট্রপতি পদে শপথ দ্রৌপদী মুর্মু-র

দেশের ১৫তম রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। প্রথম আদিবাসী মহিলা হিসাবে এই পদে আসীন হলেন তিনি।

Read More
15 president in india

দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মু

ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। প্রথম কোনও আদিবাসী মহিলা এই পদে আসীন হলেন। দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। সূত্রের খবর,এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু প্রথম রাউন্ডের শেষে সাংসদদের ৭৪৮ টি ভোটের মধ্যে ৫৪০ টি ভোটে এগিয়ে যান।

Read More