রাইসিনার দৌড়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু

Murmu

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাইসিনার সিংহাসনে কে তা নিয়ে জল্পনা। রাইসিনার রেসে এগিয়ে দ্রৌপদী। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয় কার্যত সময়ের অপেক্ষা। এই মুহূর্তে দিল্লিতে তাঁর বাড়ির সামনে উন্মাদনা। দেশজুড়ে উৎসবের মেজাজ। প্রথম দফার গণনায় এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু অনেকটাই এগিয়ে গেলেন। ভোট গণনার প্রথম পর্বে সাংসদের ভোট গণনা করা হল। দ্রৌপদী মুর্মু ৭৪৮ টি বৈধ ভোটের মধ্যে পেলেন ৫৪০ টি ।

অন্যদিকে দ্রৌপদী মুর্মু-র প্রতিপক্ষ প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ২০৪টি। উল্লেখ করা যায়, জনসংখ্যা ও বিধানসভা আসনের ভিত্তিতে সাংসদদের ভোটের মূল্য নির্ধারিত ৫.২৩ লাখ । এই নিয়ম মেনেই দ্রৌপদী পেয়েছেন ৩.৭৮ লক্ষ ভোট এবং যশবন্ত সিনহা পেলেন ১.৪৫ লক্ষ ভোট। ফল ঘোষণা করবেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল। ২৫ জুলাই নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান।

সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ৩৪ টি দল বিরোধী রাষ্ট্রপতি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে এবং ৪৪ টি দল ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে সমর্থন ঘোষণা করেছে৷ ভোট গণনার আগে সাংসদ ও বিধায়কদের ভোট আলাদা করা হবে। প্রতি সাংসদের ভোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০। প্রতিটি রাজ্যের বিধায়কের ভোটের মূল্য আলাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *