দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মু

15 president in india

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। প্রথম কোনও আদিবাসী মহিলা এই পদে আসীন হলেন। দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। সূত্রের খবর,এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু প্রথম রাউন্ডের শেষে সাংসদদের ৭৪৮ টি ভোটের মধ্যে ৫৪০ টি ভোটে এগিয়ে যান। অন্যদিকে বিরোধীদের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা প্রথম রাউন্ডের ভোট গণনার পর ২০৮ ভোট পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে ১,১৩৮ জন বিধায়কের ভোটের মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৮০৯ টি ভোট। যশবন্ত সিনহা ৩২৯টি ভোট পেলেন। জনসংখ্যা ও বিধানসভার নিরিখে এই ভোটের মূল্য দাঁড়িয়েছে ১.৪৯ লক্ষ। যার মধ্যে দ্রৌপদী মুর্মুই পেয়েছেন ১.০৫ লাখের বেশি। যশবন্ত সিনহা পেয়েছেন ৪৪,২৭৬। সূত্রের আরও খবর,প্রায় ১১ লাখের একটি নির্বাচনী কলেজের মূল্য ৬.৭৩ লাখ। এই ৬.৭৩ লাখের মধ্যে দ্রৌপদী মুর্মু পেলেন ৪.৮৩ লক্ষ। যা প্রায় ৭০ শতাংশের বেশি ভোট। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *