পাহাড়ে নির্বাচনী আবহাওয়া একঝলক
:পাহাড়ে প্রার্থী ঘোষণা করে আসরে বিমল গুরুং। নির্বাচনী উত্তেজনা বাড়ছে। একনজর দেখে নেওয়া যাক, পাহাড়ের ছবিটা। বাড়ছে বিজেপি-জিএনএলএফ মতবিরোধ। পৃথকভাবে পাহাড়ের তিন আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা জিএনএলএফের।
:পাহাড়ে প্রার্থী ঘোষণা করে আসরে বিমল গুরুং। নির্বাচনী উত্তেজনা বাড়ছে। একনজর দেখে নেওয়া যাক, পাহাড়ের ছবিটা। বাড়ছে বিজেপি-জিএনএলএফ মতবিরোধ। পৃথকভাবে পাহাড়ের তিন আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা জিএনএলএফের।
সংযুক্ত মোর্চায় জট। দেগঙ্গায় প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক। উল্লেখ করা যায়,সংযুক্ত মোর্চার জোট গঠনের সময় শর্ত ছিল,কোনও আসনেই পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেবে না শরিক দলরা ৷
আসল পরিবর্তন আসছে”,কাঁথিতে নরেন্দ্র মোদি। উল্লেখ করা যায়,তিন দশক পরে কাঁথিতে পা পড়ল কোনও প্রধানমন্ত্রীর।
“বিনা পয়সায় চাল পাব, আর ৯০০ টাকার গ্যাসে ফোটাব”,পুরুলিয়ায় মমতার কটাক্ষ বিজেপিকে। জল সমস্যা সমাধানের রুটম্যাপ তৈরি ছাড়াও বিজেপিকে বিঁধলেন জ্বালানি গ্যাসের দাম নিয়ে। বিজেপির ইশতেহার নিয়েও কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী ।
ক্ষমতায় এলেই সুন্দরবন জেলা হবে। গোসাবায় অমিত শাহ এমনটাই জানালেন। দরাজ প্রতিশ্রুতিও দিয়েছেন সুন্দরবনবাসীর জন্য। প্রথমদফার নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আসরে অমিত শাহ।
শেষ ১১টি আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। দুটি কেন্দ্রের প্রার্থীবদলের ঘোষণাও রয়েছে।
প্রদেশ কংগ্রেস ভবনে ৮ দফা দাবি নিয়ে ইশতেহার প্রকাশ করল কংগ্রেস।
বাংলায় বিজেপি শুধুই “পর্যটক” , ইশতেহার নিয়ে কটাক্ষ করলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান।
অভিনেত্রী ও সাংসদের মন্তব্য, “বাংলার জন্য নয়, এই ইশতেহার বহিরাগতদের জন্য, বহিরাগতদের পক্ষে।”
পাখির চোখ উত্তরের ৫৪টি আসন। বিজেপির ইশতেহারে চা শ্রমিকদের জন্য রয়েছে বিশেষ ঘোষণা। ইশতেহারে
চা শ্রমিকদের জন্য একাধিক প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ৫৪ আসনের লক্ষ্যে উত্তরের জন্য ইশতেহারে এক গুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে বিজেপির ।