পুরুলিয়ার জনসভায় নরেন্দ্র মোদির আশ্বাস
পুরুলিয়ার জনসভায় নরেন্দ্র মোদির আশ্বাস।পুরুলিয়ায় জলকষ্ট মেটানোর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। বাংলায় সরকার ক্ষমতায় এলে পুরুলিয়ায় জলসংকট দূর হবে বলে জানিয়েছেন তিনি।
পুরুলিয়ার জনসভায় নরেন্দ্র মোদির আশ্বাস।পুরুলিয়ায় জলকষ্ট মেটানোর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। বাংলায় সরকার ক্ষমতায় এলে পুরুলিয়ায় জলসংকট দূর হবে বলে জানিয়েছেন তিনি।
এবারে বিধানসভার ফলাফল ত্রিশঙ্কু হলে তৃণমূল বিজেপির হাত ধরবে। আজ বারাসতে জেলা পার্টি অফিসে এসে এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।
প্রার্থী তালিকা ঘোষণা করল আইএসএফ। ২০২১- বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে আইএসএফ ৷
অটল বিহারী বাজপেয়ী জমানার গুরুত্বপূর্ণ মন্ত্রী যশবন্ত সিনহা এবার তৃণমূলে যোগ দিলেন। সূত্রের খবর,তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তৃণমূল ভবনে এসে দলে যোগ দিয়েছেন তিনি।
এবার বাংলায় বিধানসভা নির্বাচন যেন দুর্গ। প্রথম দফার ভোটেই থাকছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। সোজা কথায় বলতে গেলে “দুর্গের নাম বাংলা”।
সকালে নন্দীগ্রামে সিংহবাহিনী ও জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন শুভেন্দু অধিকারী।
তৃণমূল নেত্রীর পায়ে প্লাস্টার হল। ইস্তাহার প্রকাশ পিছিয়ে যাচ্ছে বলে দলীয় সূত্রে খবর। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
একদিকে “অগ্নিকন্যা” মমতা,অন্যদিকে “ভূমিপুত্র” শুভেন্দু। হেভিওয়েট নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার হয়ে লড়তে দেখা যাবে ডিওয়াইএফআই-র রাজ্য সভানেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে।
নন্দীগ্রামে “অগ্নিকন্যা” বনাম “ভূমিপুত্র”। ভোট -যুদ্ধ ঘিরে উত্তেজনার পারদ। আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শরীরে চোট লেগেছে বলে জানিয়েছেন তিনি। পরিকল্পনা করে আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।
আবার সংবাদ শিরোনামে নন্দীগ্রাম।এবার আন্দোলনের জন্য নয়,দুই হেভিওয়েটের ভোট-যুদ্ধকে কেন্দ্র করে নন্দীগ্রাম ফের একবার নজরে। নন্দীগ্রামের মাটিতে “মহারণ”।