সাগরদিঘির নির্বাচনী যুদ্ধ : টার্গেট সংখ্যালঘু ভোট !
২৭ ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন। মুর্শিদাবাদ সাগরদিঘির উপনির্বাচনকে কেন্দ্র করে সব দলের প্রচার তুঙ্গে। উত্তেজনা রয়েছে এই বিধানসভা ক্ষেত্রের বেশ কয়েকটি জায়গায়। নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে। তবে পুলিশী তৎপরতাও রয়েছে। প্রয়াত বিধায়ক সুব্রত সাহার প্রয়াণে এই আসনটিতে উপনির্বাচন হতে চলেছে। ত্রিমুখী এই নির্বাচনী যুদ্ধ ঘিরে সরগরম ময়দান।
