Sanat Sheth-1Others Sports 

দক্ষ গোলরক্ষক সনৎ শেঠ প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন। প্রয়াত হলেন প্রখ্যাত গোলরক্ষক সনৎ শেঠ (৯১)। গোলরক্ষকের ভূমিকায় ক্ষিপ্রতার জন্য ময়দানে তাঁকে বলা হত ‘বাজপাখি’। ১৯৪৯ সালে উত্তর ২৪ পরগনা জেলা লিগে দাপিয়ে খেলার সময়েই ইস্টার্ন রেলে খেলার জন্য সুযোগ পেয়েছিলেন তিনি। ১৯৫৬ সালের অলিম্পিক্সে জাতীয় দলে সুযোগ না পাওয়ার যন্ত্রণা ভুলতে পারেননি তিনি। ১৯৫৪ সালে ম্যানিলা এশিয়ান গেমসে ভারতীয় দলের সদস্য ছিলেন। ১৯৫৪-৫৫ সালে ৪ দলীয় প্রতিযোগিতায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন। রাশিয়া সফরেও তিনি ছিলেন। কলকাতা ময়দানের ‘বাজপাখি’ হিসাবে খ্যাত এই ফুটবলারের মৃত্যুর খবরে শোকের ছায়া।

Related posts

Leave a Comment