এয়ার রাইফেলের ফাইনালে অঞ্জুম মুদগিল
ফাইনালে অঞ্জুম। আইএসএসএফ বিশ্বকাপ শ্যুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন অঞ্জুম মুদগিল।
ফাইনালে অঞ্জুম। আইএসএসএফ বিশ্বকাপ শ্যুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন অঞ্জুম মুদগিল।
বিশ্বজয়ীকে পরাজিত করলেন নিখাত জারিন। দুরন্ত সাফল্য পেলেন ভারতের এই মহিলা বক্সার নিখাত জারিন। ইস্তানবুলে আয়োজিত ফসফরাস বক্সিং প্রতিযোগিতায় তিনি পরাজিত করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন রাশিয়ার পলতসেভা একাতেরিনাকে।
অলিম্পিকে সুতীর্থা। টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন সুতীর্থা মুখার্জি।
সম্মানিত হলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার হোল্ডিং। ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক সংস্থার বিচারে সেরা বিশেষজ্ঞের পুরস্কার পেলেন প্রাক্তন তারকা ক্যারিবিয়ান ফাস্ট বোলার মাইক হোল্ডিং।
ফিফার বিশেষ উদ্যোগ। ম্যাচ গড়াপেটা রুখতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করছে ফিফা।
ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০টি আন্তর্জাতিক টি-২০ খেললেন মর্গ্যান। মাইলস্টোন স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান ৷ মোতেরায় শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ফেললেন বিশ্বকাপ জয়ী ব্রিটিশ অধিনায়ক।
প্রথম ভারতীয় ফেন্সার হিসাবে অলিম্পিকে ভবানী দেবী।
পাতিয়ালায় শুরু হল ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স। প্রথম দিনে মহিলাদের জ্যাভলিন থ্রোতে সোনা জয়ী হলেন অন্নু রানি।
জেতালেন ব্র্যাভো। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ী হল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ওয়ান ডে ম্যাচে ক্যারিবিয়ানরা ৫ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কাকে। ড্যারেন ব্র্যাভো অসাধারণ ব্যাটিং করেন।
চ্যাম্পিয়ন মুগুরুসা। সূত্রের খবর, দুবাই ওপেন টেনিসে চ্যাম্পিয়ন হলেন স্পেনের মহিলা টেনিস তারকা গারবিনে মুগুরুসা। ফাইনালে তিনি পরাজিত করেছেন চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেজসিকোভাকে।