mesi and maradona

মারাদোনাকে শ্রদ্ধা মেসির

লিওনেল মেসি শ্রদ্ধা জানালেন আর্জেন্টিনার তারকা ফুটবলার প্রয়াত দিয়োগো মারাদোনাকে। কাতার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মেসি পরলেন ১৯৯৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জার্সি। উল্লেখ্য,মারাদোনা দেশের হয়ে শেষ বিশ্বকাপ খেলেছিলেন ১৯৯৪ সালে এই আমেরিকাতে। সেই স্মৃতি স্মরণ করলেন লিওনেল।

Read More
japan and spain

স্পেনকে হারাল জাপানের দুরন্ত ফুটবল

জাপানের দুরন্ত ফুটবল। ফুটবল বিশ্বকাপে জাপানী চমক। কাতার বিশ্বকাপেও জার্মানি স্পেনকে পরাজিত করেছিল।এবার মহিলাদের বিশ্বকাপেও জাপান প্রমাণ করল এশিয়ার সেরা দল হিসেবে। গ্রুপ সি-তে ২টি ম্যাচ জয়ী হয় জাপান। ওয়েলিংটন স্টেডিয়ামে জাপানের মেয়েরা হারাল স্পেনকে। ম্যাচের প্রথম হাফেই তিন গোল করল জাপানীরা। জাপানীদের ট্যাকটিসের কাছে হারল স্পেন। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ ১৬-তে চলে গেল তারা।

Read More
eastbengal club

ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান

রতন টাটাকে ভারত গৌরব সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। ভারতীয় ফুটবলে অবদানের জন্য তাঁকে এই স্বীকৃতি দিতে চলেছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রের খবর, আগামী ১ আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪তম প্রতিষ্ঠা দিবস।

Read More
record syazrul

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড সিয়াজরুলের

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার ফার্স্ট বোলার সিয়াজরুল ইদ্রাস। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিনের বিরুদ্ধে ৮ রানে ৭ উইকেট নিয়েছেন। ভাঙলেন ২০২১ সালে সিয়েরা লিয়োনের বিরুদ্ধে ৫ রানে ৬ উইকেট নেওয়া নাইজেরিয়ার বোলার পিটার আহোর নজিরকে।

Read More
mesi and mayami

লিগস কাপে জোড়া গোল মেসির

লিগস কাপে জোড়া গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও পৌঁছে গেল প্রি-কোয়ার্টারে। লিগস কাপের একটি ম্যাচে ৪-০ গোলের ব্যবধানে ইন্টার মায়ামি পরাজিত করল আটলান্টা ইউনাইটেডকে।

Read More
asian games and india

এশিয়ান গেমসের ছাড়পত্র সুনীলদের

এশিয়ান গেমসে যাবেন সুনীল ছেত্রীরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ফুটবল দলকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল। ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ভারতের মহিলা এবং পুরুষ ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র দেওয়া হল। ফুটবলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতীয় ফুটবল দলের কোচ ইগর ও সুনীল ছেত্রী অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানোর বিষয়ে।

Read More