loss and pv sindhu

বিশ্বচ্যাম্পিয়নশিপেও বিদায় সিন্ধুর

বিশ্বচ্যাম্পিয়নশিপেও বিদায় সিন্ধুর। দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু। নজমি ওকুহারার কাছে তিনি হারলেন ১৪-২১ ও ১৪-২১ ফলাফলে।

Read More
chess praggananda

বিশ্বকাপ দাবায় ফাইনালে প্রজ্ঞা

ফিডে বিশ্বকাপ দাবায় কারুয়ানাকে হারিয়ে ফাইনালে প্রজ্ঞা। ভারতের বিস্ময় দাবাড়ু
আর প্রজ্ঞানন্দ সেমিফাইনালে ট্রাইবেকারে বিশ্বের দুই নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করে পৌঁছলেন ফাইনালে। কারুয়ানার বিরুদ্ধে প্রজ্ঞানন্দের পয়েন্ট দাঁড়াল ৩.৫।

Read More
spain world cup champion

বিশ্বজয়ী স্পেনের মেয়েরা

ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার মহিলা বিশ্বকাপ জয়ী স্পেন। সিডনিতে স্পেন ১-০ গোলে পরাজিত করল ইংল্যান্ডকে। উল্লেখ করা যায়, ২০১০ সালে জোহানেসবার্গে স্পেনের পুরুষ ফুটবলারদের প্রথম বিশ্বকাপ উঠেছিল ইকের ক্যাসিয়াসের হাতে। ওই দেশের মহিলা প্রতিনিধি হয়ে প্রথমবার বিশ্বকাপ হাতে করলেন দলের অধিনায়ক কারমোনা।

Read More
priya and gold

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা প্রিয়ার

অনূর্ধ-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হলেন ভারতের প্রিয়া মালিক। জর্ডনে ৭৬ কেজি বিভাগে তিনি ৫-০ ফলাফলে হারালেন জার্মানির লরা সেলিনকে। উল্লেখ করা যায়,২০২১ ও ২০২২ সালে অনূর্ধ-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হয়েছিলেন অন্তিম পাঙ্খাল।

Read More
archery world cup

তীরন্দাজি বিশ্বকাপে জোড়া ব্রোঞ্জ

তীরন্দাজি বিশ্বকাপে রিকার্ভে পুরুষ ও মহিলাদের দলগত বিভাগে দুটি ব্রোঞ্জ পেল ভারত। পুরুষদের বিভাগে ধীরজ বোম্বাদেভরা,অতনু দাস ও তুষার শেলকে স্পেনকে হারান ৬-২ ফলাফলে। তবে স্ট্রেট সেটে তাঁরা ০-৬ ফলাফলে হেরে যান।

Read More
habib died

হাবিব স্মরণে : সাফল্যের একনজর

স্বাধীনতা দিবসের দিন প্রয়াত হয়েছেন মহম্মদ হাবিব। ভারতীয় ফুটবলে নক্ষত্র পতন। একঝলকে দেখে নেই তাঁর ফুটবল সাফল্য। মহম্মদ হাবিবের কলকাতায় আগমন ঘটেছিল ১৯৬৬ সালে। ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন ৯টি বছর। মোহনবাগানে খেলেছেন ৬ বছর। মহামেডান স্পোর্টিংয়ে খেলেছেন ২ টি বছর। ক্লাব ফুটবলে মোট ৫০টি ট্রফি জয় করার কৃতিত্বের অধিকারী তিনি। ১৯৭২ সালে ইস্টবেঙ্গলের হয়ে ত্রিমুকুট জয়। মোহনবাগানের হয়ে ত্রিমুকুট জয় ১৯৭৭ সালে। সন্তোষ ট্রফিতে মোট গোল করেছেন ৩৪ টি। বাংলার হয়ে ৩৩ টি গোল করেছেন। সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে চ্যাম্পিয়ন ৪ বার। ১৯৬৯,১৯৭১,১৯৭২ ও ১৯৭৫ সালে এই সাফল্য পায় বাংলা। ভারতের হয়ে ৩৩ ম্যাচে ১১ টি গোল রয়েছে। ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয় এবং মারডেকা ফুটবলে ব্রোঞ্জ জয়।

Read More
durand cup derby

ডুরান্ড কাপে প্রথম ডার্বি : ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে

ডুরান্ড কাপ মরশুমের প্রথম ডার্বি ম্যাচ। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ঘটি বনাম বাঙালের সেই চিরন্তন যুদ্ধ আজ। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে,শেষ ৮টি ম্যাচেই মোহনবাগানের বিরুদ্ধে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল শেষ ডার্বি জয়ী হয় ২০১৮-১৯ মরশুমে। ২০১৯ সালের ২৯ জানুয়ারি আইলিগ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। এরপর আর জয় আসেনি। আজ লাল-হলুদ শিবিরের জয় দেখার অপেক্ষায় রয়েছেন ফ্যানেরা।

Read More
sakib and bangladesh

বাংলাদেশের নেতৃত্বে শাকিব

এশিয়া কাপ ও ৫০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শাকিব আল হাসান। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Read More