এশিয়া কাপে হংকং -কে হারাল পাকিস্তান
এশিয়া কাপে ৩৮ রানে ইনিংস শেষ হল হংকংয়ের। ১৫৫ রানে হংকং-কে হারাল পাকিস্তান।
এশিয়া কাপে ৩৮ রানে ইনিংস শেষ হল হংকংয়ের। ১৫৫ রানে হংকং-কে হারাল পাকিস্তান।
আই এস এলের ডার্বির দিন ঘোষণা হল। আইএসএলে ২৯ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান।
সুব্রত কাপ শুরু হচ্ছে। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে এই ট্রফির খেলা। দিল্লিতে কিট,অফিসিয়াল বল ও ট্রফি উন্মোচনে হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। উল্লেখ করা যায়,ভারতীয় বায়ুসেনা নব্বই দশক থেকে এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। আয়োজক সূত্রের খবর,এ বছর ওই প্রতিযোগিতায় মোট ৯২ টি দল অংশগ্রহণ করছে।
দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা। বাংলাদেশকে পরাজিত করল লঙ্কাবাহিনী। এশিয়া কাপ থেকে ছিটকে গেল শাকিবরা। ২ উইকেটে জয়ী হয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।
আইসিসি রাঙ্কিং তালিকায় ৫ নম্বরে উঠে এলেন হার্দিক পান্ডিয়া। চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ খেলেছেন হার্দিক। এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ১৬৭। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি।
অবসর গ্রহণ করলেন কলিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের কলিন ডে গ্রান্ডহোম। ৩৬ বছর বয়সী দেশের হয়ে ২৯ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া ৪৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪১ টি।
প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্না আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন।