প্রথম ওয়ান ডে ম্যাচে পরাজিত ভারত
প্রথম ওয়ান ডে-তে হারতে হল ৩১ রানে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচটা বিরাট-শিখর দলকে জেতাতে পারলেন না। ম্যাচের ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রান।
প্রথম ওয়ান ডে-তে হারতে হল ৩১ রানে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচটা বিরাট-শিখর দলকে জেতাতে পারলেন না। ম্যাচের ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রান।
বিধ্বংসী গ্লেন ম্যাক্সওয়েল। বিগ ব্যাশ লিগে দাপট দেখাল ম্যাড ম্যাক্সের ব্যাট। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ৬৪ বলে অপরাজিত ১৫৪ রান করলেন। তাঁর ব্যাটিং দাপটে হোবার্ট হ্যারিকেনের বিরুদ্ধে ২০ ওভারে ২ উইকেটে ২৭৩ রান তুলেছে মেলবোর্ন স্টার্স।
জিম্বাবোয়ে শ্রীলঙ্কাকে ২২ রানে পরাজিত করে চলতি একদিনের সিরিজে সমতা ফিরিয়েছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ৮ উইকেটে ৩০২ রান তুলেছে। উল্লেখ করা যায়, অধিনায়ক ক্রেগ আর্ভিন ৯৮ বলে ৯১ রান করেছেন। ম্যাচ সেরা হয়েছেন তিনি।
স্প্যানিশ সুপার কাপ রিয়াল মাদ্রিদের। মরসুমে প্রথম ট্রফি রিয়ালের। লা লিগায় ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট সংগ্রহ করে এই মুহূর্তে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে দলটি।
বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে লক্ষ্যপূরণ। গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিষেকে ব্রোঞ্জ জয়ী হয়ে চমক দিয়েছিলেন। এবার ইন্ডিয়া ওপেনের ফাইনালে চমক দিলেন লক্ষ্য সেন। তিনি পরাজিত করলেন বিশ্ব চ্যাম্পিয়ন লো কিয়েন ইয়েউকে।
আজকের দিনে চুনী গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি তাঁর জন্ম। দক্ষ ফুটবলার ছিলেন তিনি। ফুটবল ছাড়াও তিনি দীর্ঘদিন রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়কত্ব করেছেন। মোহনবাগান ক্লাবে খেলা শুরু করেছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেলর। ১১ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেললেন। ওই ম্যাচ নিউজিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয়ী হয়। উল্লেখ করা যায়, টেলর টেস্ট কেরিয়ারে ১১২টি ম্যাচ খেলেছেন।
অস্ট্রেলীয় ওপেনের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ভারতের প্রজ্ঞেশ গুণেশ্বরণ। তিনি পরাজিত হলেন জার্মানির ম্যাক্সমিলিয়ান মার্টেনারের কাছে। এই ম্যাচের ফলাফল ৬-২,৭-৬ (৮) । ১ ঘন্টা ২৬ মিনিটে এই ম্যা
মহিলাদের জুনিয়র বিশ্বকাপ হকি আয়োজন করা হবে এপ্রিল মাসে। এই প্রতিযোগিতার আয়োজক পেশা হল দক্ষিণ আফ্রিকা। বিশ্ব হকি সংস্থা এই খবর প্রকাশ করেছে। তবে আগামী মাসে বেলজিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডোর হকি বিশ্বকাপ প্রতিযোগিতা আপাতত স্থগিত রাখা হয়েছে।
ভারতের সোনার ছেলে নীরজ। এবার তাঁকে বিশেষ সম্মান প্রদান করল ভারতীয় ডাক বিভাগ। নীরজের কৃতিত্বে বিশেষ উপহার ভারতীয় পোস্ট অফিসের। পানিপথে নীরজের সম্মানে সোনালী রঙের পোস্ট বাক্স বসানো হয়েছে।