নীরজের কৃতিত্বে বিশেষ সম্মান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতের সোনার ছেলে নীরজ। এবার তাঁকে বিশেষ সম্মান প্রদান করল ভারতীয় ডাক বিভাগ। নীরজের কৃতিত্বে বিশেষ উপহার ভারতীয় পোস্ট অফিসের। পানিপথে নীরজের সম্মানে সোনালী রঙের পোস্ট বাক্স বসানো হয়েছে।
ভারতীয় খেলাধুলার ইতিহাসে তাঁর কীর্তি চিরস্মরণীয় হয়ে রয়েছে। উল্লেখ করা যায়,অলিম্পিকে তিনি ইতিহাস গড়েছেন প্রথমবার ভারতকে “ট্র্যাক অ্যান্ড ফিল্ড”-এ সোনা এনে দিয়ে। নীরজ চোপড়া-র সাফল্য’কে স্মরণ করে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় ডাক বিভাগ। নীরজের শহর খান্দেরায় সোনালি রং করা পোস্টবক্স বসানো হল।

