Sports-1

বাজেটে ক্রীড়াক্ষেত্রে বাড়ল বরাদ্দ

অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সাফল্যের দিক বিবেচনা করে এবার কেন্দ্রীয় বাজেটে ক্রীড়াখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০২২-২৩ সালে আর্থিক বছরে ক্রীড়াক্ষেত্রে ধার্য করা হয়েছে ৩০৬২.৬০ কোটি টাকা।

Read More
Monica Batra

বিশ্ব টেবল টেনিস রাঙ্কিংয়ের উত্তরণ মনিকার

মনিকা বাত্রার উত্তরণ। সম্প্রতি বিশ্ব টেবল টেনিস রাঙ্কিং তালিকা প্রকাশিত হয়েছে। মহিলাদের সিঙ্গলসে ৬ ধাপ এগিয়ে প্রথম পঞ্চাশে উঠে এলেন তিনি। ভারতীয় এই খেলোয়াড়ের জীবনে যা প্রথম। অন্যদিকে পুরুষদের সিঙ্গলস রাঙ্কিংয়ে জি সাথিয়ান ৩৩ নম্বরে ও শরৎ কমল ৩৪ নম্বরে রয়েছেন।

Read More
Rafayel Nadal-1

নজির রাফায়েল নাদালের

নাদালের ইতিহাস। অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে প্রায় সাড়ে ৫ ঘন্টা লড়াই করে জয়ী হলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা পরাজিত করলেন রাশিয়ার দানিল মেদভেদেভকে।

Read More
Big Bash League-1

বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন স্কর্চার্স

চ্যাম্পিয়ন স্কর্চার্স। বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন হল পার্থ স্কর্চার্স। ফাইনালে তারা ৭৯ রানে পরাজিত করল সিডনি সিক্সার্সকে। প্রথমে ব্যাটিং করে স্কর্চার্সের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৭১ রান।

Read More
World Cup 2022-1

২০২২ সালে বিশ্বকাপের মূলপর্বে ইরান

ইরান এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২২ সালে বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে। মেহদি তারেমির গোলে ইরান ১-০ ফলাফলে পরাজিত করেছে ইরাককে। এই জয়ে বিশ্বকাপের মূলপর্বে টানা ৩ বার ইরানের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যায়।

Read More
Shooting World Cup-1

বিশ্বকাপ শ্যুটিং দল ঘোষণা

ঘোষিত শ্যুটিং দল। আসন্ন শ্যুটিং বিশ্বকাপের জন্য দল বেছে নেওয়া হয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন স্কোর ও চূড়ান্ত রাঙ্কিং পয়েন্টকে সামনে রেখে দল বাছাই করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত কায়রোয় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

Read More
Shefali Barma-1

টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় শীর্ষে শেফালি

শীর্ষস্থানে শেফালি বর্মা। মহিলাদের টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় ১ নম্বরে চলে এলেন শেফালি। আইসিসি-র বর্ষসেরা স্মৃতি মন্ধানা ৪ নম্বরে রয়েছেন।

Read More
Niraj Chopra-1

ক্রীড়াজগতে পদ্ম-সম্মান

প্রজাতন্ত্র দিবসে পদ্ম-সম্মান প্রদান। অলিম্পিক্স থেকে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া পদ্মশ্রী সম্মান সম্মানে ভূষিত হলেন। পাশাপাশি প্যারা অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝারিয়ার পদ্মভূষণ সম্মানপ্রাপ্তি ঘটল।

Read More
Pro Kabaddi Ledge-1

প্রো কবাডি লিগে জয় বেঙ্গল ওয়ারিয়ার্সের

জয় ওয়ারিয়ার্সের। প্রো কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়ার্স ৪১-২২ পয়েন্টে পরাজিত করেছে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে। দলের জয়ে বড় ভূমিকা গ্রহণ করলেন অধিনায়ক মনিন্দর। তিনি মূল্যবান ১৩ পয়েন্ট এনে দিলেন দলকে।

Read More