আইসিসি রাঙ্কিং তালিকায় ২ নম্বরে ঝুলন গোস্বামী
রাঙ্কিং তালিকায় ২ নম্বরে ঝুলন ও মিতালি তিনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন।
রাঙ্কিং তালিকায় ২ নম্বরে ঝুলন ও মিতালি তিনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন।
টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার ৬৪টি টেস্টে ২৯১৪ রান করেছেন। তাঁর গড় ২৮.২৯। তাঁর ৫টি সেঞ্চুরিও রয়েছে।
ফের সেরা ইউরোপ। রড লেভার কাপে আবার সেরা টিম ইউরোপ। শেষদিনে ইউরোপ দলের খেতাব নিশ্চিত করলেন আন্দ্রেই রুবলেভ ও আলেকজান্ডার জেরেভ জুটি। বস্টনে এই জুটির ফলাফল ৬-২, ৬-৭ (৪) ও ১০-৩।
চিনের শুয়াই ক্যাং-এর সঙ্গে জুটিতে মরসুমের প্রথম ট্রফি জয়ী হলেন সানিয়া মির্জা। ওস্ত্রাভা ওপেনে দ্বিতীয় বাছাই ইন্দো-চিনা জুটি ফাইনালে হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেইটলিন ক্রিশ্চিয়ান ও নিউজিল্যান্ডের এরিন রাউটলিফকে।
নির্বাসিত কুস্তিগীর। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে সোনাজয়ী রাশিয়ার কুস্তিগির বিলইয়াল মাকভকে ৪ বছরের জন্য নির্বাসিত করা হন। রুশ ডোপ বিরোধী সংস্থা এক বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছে।
ফের স্নুকারে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন পঙ্কজ আডবাণী। এই নিয়ে ২৪ বার এই কৃতিত্বের অধিকারী হলেন তিনি। এবার দোহায় স্নুকার বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বাবর মাশিসকে হারিয়ে এই সাফল্য পেলেন।
শিকাগো ফল ক্লাসিক টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু। এ বিষয়ে তাঁর বক্তব্য, লন্ডনে ফেরার পর সেভাবে অনুশীলনে নামার সুযোগ পাওয়া যায়নি।
সেরা লেয়নডস্কি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে টেক্কা দিয়ে ইউরোপীয় ফুটবলে সোনার বুট জয়ী হলেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেয়নডস্কি।
আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট রাঙ্কিং তালিকায় শীর্ষে অধিনায়ক মিতালি রাজ। আইসিসি-র তালিকা অনুযায়ী ৭৬২ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বরেই রয়েছেন মিতালি।
বিশ্বকাপ নিয়ে বৈঠক। বিশ্বকাপ ফুটবল ৪ বছর না ২ বছর অন্তর হবে, তা নিয়ে বৈঠক ডেকেছে ফিফা। সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বর ২১১টি সদস্য দেশ, ক্লাব, লিগ ও ফুটবলারদের সংগঠনের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে মতামত নেবে ফিফা।