টেস্ট ক্রিকেট থেকে অবসর মইন আলির

Moeen Ali-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার ৬৪টি টেস্টে ২৯১৪ রান করেছেন। তাঁর গড় ২৮.২৯। তাঁর ৫টি সেঞ্চুরিও রয়েছে। এছাড়া ১৯৫টি উইকেটও দখল করেছেন তিনি। গড় ৩৬.৬৬। উল্লেখ করা যায়, ২০১৪ সালে টেস্টে অভিষেক হয়েছিল মইনের। অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে মইন আলি জানিয়েছেন, আমার এখন ৩৪ বছর বয়স। যতদিন সম্ভব খেলে যেতে চাই। ক্রিকেটকে উপভোগ করতে চাই। টেস্ট ক্রিকেট অসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *