মার্কিন মুলুকে ঘাটতি বাড়ল
বিভিন্ন ত্রাণ প্রকল্পের কারণে মার্কিন মুলুকে এপ্রিলে ঘাটতি স্পর্শ করেছিল ৭৩,৭৯০ কোটি ডলার। যা নতুন রেকর্ড হিসেবে চিহ্নিত।
বিভিন্ন ত্রাণ প্রকল্পের কারণে মার্কিন মুলুকে এপ্রিলে ঘাটতি স্পর্শ করেছিল ৭৩,৭৯০ কোটি ডলার। যা নতুন রেকর্ড হিসেবে চিহ্নিত।
ব্যবসার বার্তা অস্ট্রেলিয়ার। ভারতে ব্যবসার সুযোগ বাড়াতে একসময় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিল অস্ট্রেলিয়া।
হলিউডের বেন স্টিলারের বাবা জেরি স্টিলার(৯২)প্রয়াত।বেনই তাঁর পিতার মৃত্যুর খবর জানিয়েছেন।উল্লেখ্য, জেরি স্টিলার ছিলেন হলিউডের কমেডি অভিনেতা।
একের পর এক বিমান সংস্থা আর্থিক মন্দার কারণে বন্ধ হচ্ছে। সূত্রের খবর, সেই তালিকায় এবার ঢুকে পড়ল কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা। উল্লেখ্য, এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীন উড়ান সংস্থা।
গতকাল মধ্যরাতে সিকিম সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে হাতাহাতির খবর পাওয়া গিয়েছে।
তিন এন্টিভাইরাল ওষুধের ককটেল দাওয়াই এখন হংকংয়ে। জানা গিয়েছে, এই ওষুধটি করোনার প্রাথমিক পর্যায়ে ব্যবহার করলে অব্যর্থ কাজ দেবে। এমনটাই দাবি করেছেন হংকংয়ের একদল বিশেষজ্ঞ বিজ্ঞানী।জানা গিয়েছে,তাঁদের গবেষণা ল্যানসেট পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তিন বছর আগে পাহাড়েআন্দোলনের জেরে দার্জিলিঙে চায়ের ব্যবসা মন্দা ছিল।স্থানীয় সূত্রে খবর, এবার করোনা আবহে লকডাউনের জন্য ১৫ লক্ষ কেজি চা উৎপাদন কমার আশঙ্খা।
আমেরিকায় এপ্রিলে বেকারত্বের হার স্পর্শ করল ১৪.৭ শতাংশে। জানা গিয়েছে, যা ত্রিশের দশকে ভয়ঙ্কর মন্দার পর সর্বাধিক। সূত্রের খবর, গত মাসে ২ কোটির বেশি মানুষ কাজ হারিয়েছেন।
দিল্লিতে আফগান দূত। সূত্রের খবর, নয়াদিল্লিতে এলেন আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খালিজাদ। আবার করোনা প্রকোপের মধ্যেই মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের ডিরেক্টর লিসা কার্টিস।