রাজ্য পুলিশ প্রশাসনকে সতর্ক করল সিবিআই

CBI Head Quater

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রতিটি রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক করল সিবিআই। বিপর্যস্ত পরিস্থিতিতে রাজ্যগুলির হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলিকে নিশানা করতে পারে সাইবার অপরাধীরা। সিবিআই সূত্রের খবর, ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী পুলিশ অফিসারদের সাইবার অপরাধীদের সম্পর্কে বার্তা পাঠিয়েছে ওই তদন্তকারী সংস্থা। ওই বার্তায় বলা হয়েছে, হাসপাতালগুলির সিস্টেম হ্যাক করে বা ই-মেল ব্লক করে গুরুত্বপূর্ণ ফাইল আটকে মুক্তিপণ দাবি করতে পারে সাইবার অপরাধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *