সিবিএসই দ্বাদশের ফল প্রকাশ

CBSE 12th

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সিবিএসই দ্বাদশের ফল প্রকাশ। পাশের হার ৯২.৭১ শতাংশ। পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে দাক্ষিণাত্য। দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু (৯৮.১৬ শতাংশ)। তৃতীয় স্থানে চেন্নাই (৯৭.৭৯)। সিবিএসই বোর্ডের ফল বের হতে খুশি ছাত্র-ছাত্রীরা। উল্লেখ করা যায়, চলতি বছরে দুই দফায় সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। ফলাফল জানার জন্য cbse.gov.in-এ ডাউনলোড করতে বলা হয়েছে।

এছাড়াও cbseresults.nic.in and results.cbse.nic.in ওয়েবসাইটেও যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে সিবিএসই বোর্ড সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য,চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,৪৪৩,৪২ জন। উত্তীর্ণ হয়েছেন ১৪,৩৫৩,৬৬ জন। ১৩,৩০৬,৬২ জন পাশ করেছেন। চলতি বছরে সিবিএসই দ্বাদশ শ্রেণিতে ৯২.৭১ শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছেন। পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন ইতিমধ্যে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ফলপ্রকাশ করেছে। দশম শ্রেণির ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *