সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিবিএসই-র পরীক্ষার সূচি। সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার প্রথম সিমেস্টারের সূচি ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষা হবে অফলাইনে, তা হবে স্কুলেই। এক্ষেত্রে আরও জানা যায়, দশম শ্রেণির প্রথম সিমেস্টার পরীক্ষা শুরু আগামী ৩০ নভেম্বর। শেষ হবে ১১ ডিসেম্বর। অন্যদিকে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার পরীক্ষা শুরু আগামী ১ ডিসেম্বর। তা শেষ হবে ২২ ডিসেম্বর। সিবিএসই সূত্রের খবর, দুই শ্রেণির পরীক্ষাই শুরু হবে সকাল সাড়ে ১১টা থেকে। তা শেষ হবে বেলা ১টায়। দশম শ্রেণির মেইনের বিষয়ের পরীক্ষা শুরু আগামী ১৭ নভেম্বর। দ্বাদশ শ্রেণির মেইনের বিষয়ের পরীক্ষা শুরু হবে আগামী ১৬ নভেম্বর। বিষয়ের সময়সূচি স্কুলগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সিবিএসই-র সূত্রে জানা যায়। এক্ষেত্রে বলা হয়েছে, মূল বিষয়গুলির বিস্তারিত সময়সূচি সিবিএসই-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

