কেন্দ্রের নতুন মহার্ঘভাতা কার্যকর হবে ১ জুলাই থেকে

DA-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বকেয়া ছাড়াই কেন্দ্র ডিএ বাড়াবে জুলাইয়ে। সূত্রের খবর, আগামী ১ জুলাই মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে জানা গিয়েছে, মহার্ঘভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছনোর সম্ভাবনা। এ বিষয়ে আরও জানা যায়, আগের সিদ্ধান্ত মতো কোনওরকম বকেয়া বা ‘এরিয়ার’ পাওয়া যাবে না। নতুন মহার্ঘভাতা ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে খবর।

উল্লেখ করা যায়, গত বছর করোনার প্রভাবও দেশ জুড়ে লকডাউন ঘোষণার পরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ডিএ-র হার ছিল ১৭ শতাংশ। মার্চ মাসে কেন্দ্র ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। যা ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এক্ষেত্রে আরও জানা যায়, লকডাউন আবহে সরকারের রাজস্ব-আয় কমতে শুরু করায় এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সংস্থানের জন্য এপ্রিল মাসে নির্দেশিকা জারি হয়, ২০২১ সালের জুন মাস পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *