চ্যাম্পিয়ন্স লিগ আবারও চেলসির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৯ বছর পরে ইউরোপ সেরা চেলসি। এফএ কাপ, ইপিএলের পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সূত্রের খবর, টোমাস টুহলের অপ্রতিরোধ্য চেলসি পথের কাঁটা হয়েই রয়ে গেল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির কাছে। পোর্তোয় ফাইনালে কাই হাভাৎসের গোলে ইউরোপের সেরা ক্লাবের শিরোপা অর্জন করলেন টিমো ওয়ের্নাররা। উল্লেখ করা যায়, গতবার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হলে খেতাব অধরা ছিল প্যারিস সাঁ জারমাঁর দায়িত্বে থাকা টুহলের। স্বপ্নপূরণ হল তাঁর। ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ আবারও চেলসির। গোল করেছেন জার্মান তারকা কাই।

