বদল হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন: সমীক্ষা

work from home

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা আবহে দীর্ঘ লকডাউন অতিক্রম করার পর অনেক দিন হল আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও বহু কর্মী তাঁরা বাড়িতে বসেই কাজ করে চলেছেন। পাশাপাশি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বাড়িতে বসেই পঠন-পাঠন চলছে। বহুদিন ধরে বাড়িতে বসে থাকার ফলে মানুষের জীবন একঘেয়েমি হয়ে উঠেছে। ফলে মেজাজ হারাচ্ছেন বহু মানুষ। আবার কাজের চাপ বেশি থাকায় খাওয়া-দাওয়াতেও অনিয়ম চলছে। জানা গিয়েছে, কাজে ব্যস্ত থাকায় বাড়িতে আনতে হচ্ছে বাইরের রেস্টুরেন্টের খাবার। এরফলে রোজ মশলাদার খাবারের ফলে শরীরেরও ক্ষতি হচ্ছে।

একটি সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে । এক্ষেত্রে বলা হয়েছে, কাজে ব্যস্ত থাকায় পরিবারকে সময় দিতে না পারায় পরিবারের মানুষদের সাথে মনোমালিন্য শুরু হয় মাঝেমধ্যেই। করোনা আবহে মানুষের বৈবাহিক জীবনে কতটা ক্ষতি হয়েছে তাও সমীক্ষায় তুলে ধরা হয়েছে। ওই সমীক্ষায় বলা হয়েছে, মেজাজ হারানোর মূল কারণ হল কাজ।
অন্যদিকে বাড়িতে থাকলেও বেশিরভাগ মানুষ রেস্টুরেন্টের ওপরেই খাবারের জন্য নির্ভর করছে। পাশাপাশি রোজ কাজের চাপে অনিয়মিত খাওয়া ও ঘুমের ফলে মানুষের শারীরিক দিক থেকেও অনেক ক্ষতি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *