১০৬ নার্স নিচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট

CNCI

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ স্টাফ নার্স পদে ১০৬ জনকে নিচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে। আবেদন করতে হবে অনলাইনে।

স্টাফ নার্স: মোট শূন্যপদ ১০৬টি (অসংরক্ষিত ৪৯, তফশিলি জাতি ২২, তফশিলি উপজাতি ৫, ওবিসি ২৬, শারীরিক প্রতিবন্ধী ৪)। প্রার্থীদের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ ও সঙ্গে অঙ্কোলজির ডিপ্লোমাধারী হতে হবে, অথবা বেসিক/ পোস্ট বেসিক বি এসসি নার্সিং কোর্স পাশ হতে হবে অথবা জিএনএম পাশ প্রার্থীদের ৫০ শয্যা বিশিষ্ট কোনও হাসপাতালে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব প্রার্থীকেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে সাক্ষাৎকারের মাধ্যমে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তবে তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে http://cnciexam.com ওয়েবসইটের মাধ্যমে, ১৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং 619/2021. সাক্ষাৎকারের দিনক্ষণ-সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *