বিজেপির ইশতেহার অডিও ক্যাসেট – মন্তব্য অভিষেকের

bhagabanpur and abhisek

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ভোটপ্রচারে যুব তৃণমূলের সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির ইশতেহারকে কটাক্ষ করলেন। তাঁর মন্তব্য, “বিজেপির ইশতেহার অডিও ক্যাসেট, শুধু শোনা যায়, চোখে দেখা যায় না। আর তৃণমূলের ইশতেহার হাই কোয়ালিটি ডিভিডি ক্যাসেট। আপনি শুনতেও পাবেন, দেখতেও পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন”।

অন্যদিকে আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথীর পার্থক্য তুলে ধরে মোদি সরকারকে আক্রমণ করলেন এই সাংসদ। রীতিমতো এ বিষয়ে তাঁর আরও বক্তব্য,”দিলীপ ঘোষ বলেছিলেন, দুয়ারে সরকার ভাঁওতা, স্বাস্থ্যসাথী কার্ড নাকি জুমলা। তার পর দিলীপ ঘোষের পরিবার নিজেরাই গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করেছে। তখন বলছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই তো বিজেপির কথা। এই স্বাস্থ্যসাথী কার্ড যুগান্তকারী সিদ্ধান্ত। কেউ করে দেখাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা পৃথিবীকে এই যুগান্তকারী কাজ করে দেখিয়েছেন। এটা নারী ক্ষমতায়নের প্রতীক।”

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আরও কটাক্ষ ছুঁড়ে দিয়ে তাঁর মন্তব্য, পশ্চিমবঙ্গের লোকসংখ্যা ১০ কোটি। বিজেপি আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল ১ কোটি মানুষকে। আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করে জেলে ঢোকাবেন। তবে মমতা বলেছেন, যাঁরা আমাকে ভোট দেননি তাঁদের জন্যও স্বাস্থ্যসাথী করব। মমতার উন্নয়ন সবার জন্য। তাঁর একটাই ধর্ম মানবধর্ম। আরে শুধু বাস-ট্রামে নয়, ক্ষমতা থাকলে মহিলাদের জন্য পারলে ভারতীয় রেল ফ্রি করে দিন।” নির্বাচনী জনসভায় যুব তৃণমূলের সভাপতি অভিযোগের সুরে জানিয়েছেন, “গুজরাটের মোতেরায় সর্দার বল্লভভাই প্যাটেলের নাম পরিবর্তন করে মোদির নামে হয়ে গিয়েছে। আগে বাংলার মণীষীদের অপমান করত, এখন সারা ভারতের মণীষীদের করে”।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *