আজ সারাদিন
01
শর্তসাপেক্ষে নির্মাণ কাজের অনুমতি রাজ্য-প্রশাসনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা সহ রাজ্যের সমস্ত পুরসভায় শর্তসাপেক্ষে নির্মাণ কাজের অনুমতি দিল রাজ্য সরকার। তবে করোনার নিয়ম বিধি মেনে সেই কাজ করতে হবে বলে স্পষ্ট জানাল প্রশাসন। সূত্রের খবর,সংশ্লিষ্ট পুরসভাগুলির ওয়েবসাইটে এই আবেদন পত্র পাওয়া যাবে। আবেদনকারীকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে।কলকাতা পুরসভার কমিশনার এবং অন্যান্য পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে অনুমোদন নিতে হবে।এক্ষেত্রে নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে। উল্লেখ্য, কন্টেনমেন্ট জোনে কোনও নির্মাণ কাজ করা যাবে না।কলকাতা সহ রাজ্যের ১৪টি জেলার সুরক্ষিত এলাকাগুলিতেই নির্মাণ ও বাড়ি মেরামতের কাজ করা যাবে।
