দেশে কর্মসংস্থানের স্পষ্ট চিত্র পেতে ৩ সমীক্ষা শ্রম মন্ত্রকের

Contractual Labour-4

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর্মসংস্থানের ৩ সমীক্ষা শ্রম মন্ত্রকের। লকডাউন পর্বে কাজ হারিয়েছেন বহু শ্রমিক। বাড়ির পথ ধরেছেন অনেক শ্রমিক। অন্যদিকে কতজন পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন, সেই তথ্য ছিল না শ্রম মন্ত্রকের কাছে। এরপর শ্রম মন্ত্রক ঘোষণা করে জানিয়েছে, দেশে কর্মসংস্থানের স্পষ্ট চিত্র পেতে ৩টি সমীক্ষা করবে শ্রম ব্যুরো। এক্ষেত্রে জানা গিয়েছে, একটি পরিযায়ী শ্রমিকদের নিয়ে। একটিতে জোগাড় করা হবে গেরস্থালিতে কাজ করা পরিচারক-পরিচারিকাদের তথ্য। আবার উকিল ও ডাক্তারদের মতো স্ব-নিযুক্ত পেশাদারদের নিয়ে এই সমীক্ষা করা হবে।

শ্রম মন্ত্রক সূত্রের খবর, আগামী ৩ বছর এই সব সমীক্ষায় সহায়তার জন্য অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদদের নিয়ে তৈরি হয়েছে একটি বিশেষজ্ঞ কমিটি। যার নেতৃত্বে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এস পি মুখোপাধ্যায়। সূত্রের খবর, ওই কমিটির সঙ্গে প্রথম বৈঠক করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। পাশাপাশি কর্মসংস্থানের সমস্যা মোকাবিলার জন্য সবার আগে স্পষ্ট পরিসংখ্যান জরুরি বলে দাবি করা হয়েছে।

কর্মীদের সংখ্যার পাশাপাশি শ্রমিকদের অভিযোগ এবং অসুবিধার তথ্য সামনে আসবে ওই সমীক্ষায়। শ্রম মন্ত্রক সূত্রে জানানো হয়, দেশের কর্মীর প্রায় ৩ শতাংশ হওয়া সত্ত্বেও এই প্রথম হাত দেওয়া হচ্ছে গৃহ-সহায়কদের পরিসংখ্যান সংগ্রহে। স্ব-নিযুক্ত পেশায় এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ যুক্ত রয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে তথ্য চাইছে কেন্দ্র। আবার শিশুশ্রম বন্ধে বিষয়েও নজরদারি শুরু করতে উদ্যোগী হচ্ছে শ্রম মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *