Jagannath Mandir-3Others 

করোনা আবহে বন্ধ মাহেশের জগন্নাথ মন্দির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে এবার হুগলির মাহেশের জগন্নাথ মন্দিরের দরজা ভক্ত-দর্শনার্থীদের জন্য বন্ধ হল। মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, অনিশ্চয়তার মধ্যে পড়ল রথযাত্রা উৎসবও। উল্লেখ্য, প্রথা অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় মাহেশে জগন্নাথ মন্দিরে চন্দনযাত্রা উৎসব পালিত হয়। মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন থেকে ভক্তদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ বন্ধ করা হয়েছিল। এবার মন্দিরের মধ্যে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হল। মন্দিরে দেবতাদের নিত্যপুজো ও ভোগ যথারীতি চলবে বলে জানানো হয়েছে। স্নানযাত্রা বা রথযাত্রা এবার চিরাচরিত প্রথা মেনেই হবে, নাকি গতবারের মতো হবে, তা নিয়ে সংশয় বেড়েছে।

Related posts

Leave a Comment