সুন্দরবনে কুমির গণনা করে সম্পূর্ণ রিপোর্ট তৈরি করবে বন দপ্তর

SUNDARBAN AND CROCODILE

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় দেড় দশক বাদে সুন্দরবনে কুমির গণনা শুরু হতে চলেছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ ও ১৫ফেব্রুয়ারি দু-দিন ব্যাপী চলবে এই গণনার কাজ। এই সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। সুন্দরবন বায়োস্পিয়ার রিজার্ভের আধিকারিকরা জানিয়েছেন,ছোট ছোট ডিঙি নৌকায় করে সুন্দরবন ব-দ্বীপ অঞ্চলের বিভিন্ন নদ-নদী ও খাঁড়ি থেকে কুমিরদের ছবি তোলা হবে। বন দপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাই কুমিরদের ছবি তুলবেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর,২০০৭সালে কুমির গণনা হয়েছিল। অন্যদিকে ২০১৩ সালে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কুমির গণনা করে। সুন্দরবনের কুমিরদের সম্পর্কে সম্পূর্ণ রিপোর্ট তৈরি করবে বন দপ্তরের রিসার্চ বিভাগ। পাশাপাশি বন দপ্তরের রিপোর্ট অনুযায়ী আরও জানা যায়,সুন্দরবনে আনুমানিক ২৪০টি কুমির রয়েছে। এ বছর ৫৫টি কুমির ছাড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন নদীতে কুমিরদের ছাড়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *