মাদ্রাসা শিক্ষকদের গেস্ট হাউস থেকে বের করার প্রতিবাদে বিক্ষোভ

Salt Lake Guest House Incident

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মাদ্রাসা শিক্ষকদের হোটেলে ঢুকতে না দেওয়ার জেরে গতকাল ডিএল এবং সিএল ব্লকের ৩ জন গেস্ট হাউসের কর্মীকে গ্রেফতার করা হয়। যখন মাদ্রাসা শিক্ষকরা হোটেলে আসেন তখন এরাই তাঁদের বের করে দেন বলে পুলিশ সূত্রে খবর। গভীর রাত পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বেশকিছু সংগঠন এবং স্থানীয় ব্লকের কিছু বাসিন্দা ডিএল ২৯ নম্বর বাড়িতে বিক্ষোভ দেখান।

গতকাল যেভাবে ধর্ম দেখে মাদ্রাসার শিক্ষকদের গেস্ট হাউস থেকে বের করে দেওয়া হল তার প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। তাঁদের দাবি, কোন মানুষের সাম্প্রদায়িক পরিচয় দেখা চলবে না। কিছু গেস্টহাউস রয়েছে যারা হোটেলে রাখার সময় ধর্মীয় পরিচয় দেখে বার করে দিচ্ছেন। এই অপরাধ বন্ধ হোক। যদিও গেস্ট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, পাড়ার লোক আপত্তি করছে। যদি সত্যিই তাই করে থাকে তবে তাঁদেরও গ্রেফতার করা উচিত। বিক্ষোভ কারীদের আরও দাবি, বেআইনি গেস্ট হাউস ও মালিকানা খতিয়ে দেখা উচিত। কর্মচারী নয় গেস্ট হাউসের মালিককেও একই অভিযোগে গ্রেফতার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *