Diamond Harbour HospitalHealth Others 

আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি ডায়মন্ডহারবারে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডায়মন্ডহারবাের এখনও আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। লকডাউনে ঘরবন্দি বাসিন্দারা। স্বস্তির খবর এল। উল্লেখ্য, এই মোকাবিলায় মহকুমার দুটি নার্সিংহোম নিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেখানে আপাতত সাধারণ রোগীদের চিকিৎসা ও ভর্তির নির্দেশ দেওয়া হয়। ফলে, খানিকটা এখানকার মানুষ স্বস্তিতে। ডায়মন্ডহারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা জানিয়েছেন, এই বিপর্যস্ত পরিস্থিতিতে আক্রান্তদের চিকিৎসার কথা ভেবে সরকারের নির্দেশে কয়েকটি নার্সিংহোম নেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত আক্রান্তের কোনও সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক। তাই নার্সিংহোমগুলিকে ফের সাধারণ মানুষের চিকিৎসার পাশাপাশি রোগী ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে। আবার আগামী দিনে প্রয়োজন হলে তখন জরুরি ভিত্তিতে নেওয়া হতে পারে।

Related posts

Leave a Comment